Monday, June 15, 2026

জীবন – স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারে রাজস্ব ক্ষতি ২০ হাজার কোটি! জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

জীবন বীমা ও স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের ফলে রাজ্যের প্রায় ২০ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। সোমবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই ক্ষতির জন্য কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না। শুধু স্বাস্থ্য বিমাতেই রাজ্যের ক্ষতি হবে ১০ হাজার কোটির বেশি।

তবে মুখ্যমন্ত্রী মনে করান, সাধারণ মানুষের স্বার্থে জীবন ও স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি প্রথম পশ্চিমবঙ্গই জিএসটি কাউন্সিলে তুলেছিল। তাঁর কথায়, “আমরা চাই সাধারণ মানুষের চিকিৎসা আরও সহজ হোক। রাজস্ব ক্ষতি হলেও মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব।”

এদিনই মুখ্যমন্ত্রী জানান, গত ১৪ বছরে স্বাস্থ্য খাতে রাজ্যের বরাদ্দ ছ’গুণ বৃদ্ধি পেয়েছে। রাজ্যে প্রথম রোবোটিক সার্জিক্যাল সিস্টেম চালু হয় সোমবারই। পাশাপাশি ২১৭ কোটি টাকার মোট ১৮টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।

টাটা ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় এসএসকেএম ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আধুনিক ক্যান্সার হাসপাতাল গড়ার কাজও শুরু হয়েছে বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজস্ব ক্ষতির শঙ্কা সত্ত্বেও সাধারণ মানুষের জন্য বিমায় জিএসটি প্রত্যাহারের সিদ্ধান্তকে রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও পড়ুন – বিশেষ নিবিড় সংশোধনীতে বাড়তি কর্মী চাইলো মুখ্য নির্বাচনী দফতর, চিঠি কমিশনকে

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...