Saturday, April 11, 2026

ভালো আচরণের ‘পুরস্কার’: মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

যাবজ্জীবন সাজা প্রাপ্ত বন্দিদের মধ্যে যাঁরা ইতিমধ্যেই ১৪ বছরের বেশি সময় ধরে কারাদণ্ড ভোগ করেছেন, তাঁদের অনেককেই আইনের পথে মুক্তি দিয়েছে রাজ্য সরকার (State Government)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, ২০১১ সালের পর থেকে এখন পর্যন্ত ৮৪০ জন বন্দি মুক্তি পেয়েছেন। শীঘ্রই আরও ৪৫ জনকে মুক্তি দেওয়া হচ্ছে।

একই সঙ্গে মুক্তিপ্রাপ্ত বন্দিদের ও তাঁদের পরিবারকে অভিনন্দন জানিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “যাবজ্জীবন সাজা প্রাপ্ত মানুষদের মধ্যে যাঁদের ইতিমধ্যেই ১৪ বছরের বেশি বন্দিদশা সম্পূর্ণ হয়ে গেছে, তাঁদের অনেককেই আমাদের সরকার আইন মেনে মুক্তি দিয়েছে। ২০১১ সালের পর থেকে এখনো পর্যন্ত ৮৪০ জন এরকম মানুষ ছাড়া পেয়েছেন। আরো ৪৫ জনকে আইনের পথে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তাঁদের ও তাঁদের পরিবারের সকলকে আমার অভিনন্দন জানাই। আমি জেনেছি, বন্দিজীবনে এঁদের আচরণ ভালো ছিল। তারই স্বীকৃতি এই মুক্তি। সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। আমি আশা করব, এই মুক্তি প্রাপ্ত বন্দিরা তাঁদের নতুন ও মুক্ত জীবনে সুনাগরিক হয়ে উঠবেন– তাহলেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে।“

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মনে করিয়ে দেন, সংশোধনাগারের (Correctional Home) কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। তাঁর আশা, মুক্তিপ্রাপ্ত বন্দিরা নতুন জীবনে সুনাগরিক হিসেবে আত্মপ্রকাশ করবেন। “তাহলেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে” মন্তব্য রাজ্যের প্রশাসনিক প্রধানের।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...