Saturday, April 11, 2026

সত্যজিৎ রায়ের জীবনী অবলম্বনে সিনেমা ভবানী ভবনের পুলিশের

Date:

Share post:

সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জীবনী অবলম্বন করে তৈরি হল সিনেমা (Cinema)। সৌজন্যে কলকাতা ও রাজ্য পুলিশের (Police) কর্মীরা। জীবনের প্রতিকূলতাকে পাশ কাটিয়ে সত্যজিৎ রায়ের জীবনের সংগ্রামের কাহিনিকে নিয়ে তৈরি এই সিনেমার নাম ‘অপু এবং আমি’। এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের আবেদন নিয়ে এই সিনেমা কর্তৃপক্ষের কাছে জমাও পড়েছে।

ভবানী ভবনে কর্মরত কিছু পুলিশ অফিসার ও কর্মী সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ‘পথের পাঁচালি’ তৈরির লড়াই নিয়ে ছবি বানানোর করার চিন্তাভাবনা করেন। পরিচালক ডি সাধু সাব ইন্সপেক্টর। এছাড়া তিনি নিজে সত্যজিৎবাবুর ভূমিকাতে অভিনয় করেছেন। সহকারী পরিচালক রবিশঙ্কর চক্রবর্তী। চিত্রগ্রহণে থাকছেন দেবাশিস মণ্ডল। পুজোর পর এই সিনেমার প্রথম প্রদর্শন হতে চলেছে। ডিজি রেল দেবাশিস রায়, ডিআইজি সুখেন্দু হীরা, কঙ্করপ্রসাদ বারুই প্রমুখ এই ছবি তৈরিতে পাশে থেকেছেন। দুঘণ্টা সাড়ে চার মিনিটের এই সিনেমা মানুষের মন কাড়বে বলেই মনে করছে ছবির নির্মাতারা।

strong>আরও পড়ুন: কেউ ওড়ালেন ঘুড়ি, কেউ মাতলেন পুজো ফ্যাশনে! কেমন কাটলো তারকাদের বিশ্বকর্মা পুজো? 

ব্যস্ত সময়ে কাজের ফাঁকে সময় বার করে করে শুটিং করা ছিল তাঁদের কাছে একপ্রকার চ্যালেঞ্জ। এক প্রযোজকের কাছে গেলেও তিনি সময় চেয়ে অন্য এক পরিচালককে দিয়ে সত্যজিৎ রায়ের উপর সিনেমা করিয়ে নেন। তবে আশাহত না হয়ে ইন্সপেক্টর অনুপ নাথ, সাব-ইন্সপেক্টর কুশলেশ সিং-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী নতুনভাবে চিন্তাভাবনা শুরু করেন। তবে তারা সকলেই মনে করছেন তাদের এই উদ্যোগ কলকাতা চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পাবে।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...