Saturday, June 13, 2026

আইনজীবীর বাড়ির সামনে দুষ্কৃতীদের তাণ্ডব থামাতে গিয়ে আক্রান্ত নেতাজিনগর থানার পুলিশ

Date:

Share post:

বুধবার রাতে নেতাজিনগর থানা এলাকার বাসিন্দা আইনজীবী ও ৯৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যুব সভাপতি দীপায়ন ঘোষের বাড়ির সামনে ৮-১০ জন দুষ্কৃতী জড়ো হয়েছিল। দুষ্কৃতীদের সঙ্গে ছুরি এবং অন্য অস্ত্রও ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সমস্যা মেটাতে গিয়ে আক্রান্ত এক পুলিশকর্মী। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেই দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়। ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঠিক কী কারণে দুষ্কৃতীরা দীপায়ন ঘোষকে হুমকি দিচ্ছিল সেটা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে স্থানীয় থানার সাব-ইনস্পেক্টর দীনবন্ধু কেশ ঘটনাস্থলে পৌঁছন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালায়। রক্তাক্ত হন সাব-ইনস্পেক্টর। জানা গিয়েছে, দুষ্কৃতীদলের নেতৃত্বে ছিলেন জয়ন্ত ঘোষ। কয়েকজন মহিলাও ছিলেন। পুলিশ দুষ্কৃতীদের ধরার চেষ্টা করলে মহিলারা পুলিশকর্মীদের বাধা দেন।

আরও পড়ুন:আমেরিকায় উমা আরাধনায় আসানসোলের আদিবাসী মহিলাদের হস্তশিল্পের ছোঁয়া

এরপরেই বাঘাযতীন হাসপাতালে আবার জয়ন্ত এবং তাঁর সঙ্গীরা অশান্তির চেষ্টা করেন। তাঁরা চিকিৎসাকর্মীদেরও মারধর করেন। এখানেই শেষ নয়, জয়ন্ত সার্জিক্যাল কাঁচি দিয়ে এক পুলিশকর্মীর উপরে হামলার চেষ্টা করেন। পুলিশ সূত্রে খবর, জয়ন্ত-সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...