Saturday, April 11, 2026

মহালয়ায় মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে ১৭ গানের অ্যালবাম প্রকাশ

Date:

Share post:

এবার ৩ হাজারের বেশি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বহু আবেদন থাকলেও সময়াভাবে মুখ্যমন্ত্রী কয়েক হাজার পুজোর উদ্বোধন করতে পারেননি। শনিবার, উৎসবের সূচনায় জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে জানান, মহালয়ায় তাঁর লেখা ও সুরে দু’টি সিডি প্রকাশিত হবে।

এই অ্যালবামের (Albam) গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, তৃষা প্রমুখ। পুজোর গানের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগে পুজোর গানের অ্যালবাম বের হত। এখন সেসব কার্যত উঠে গিয়েছে। এখন সকলে থিম সং তৈরি করে। এ-প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের জন্য প্রায় ১১ বছর ধরে গান লেখা ও সুর করার কথা বলেন। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) গান (Song) লেখার নানা গল্পের কথা বলছিলেন শ্রীভূমির পুজো প্যান্ডেল উদ্বোধনে। মানুষ শুনছিলেন অনেক না-জানা কথা।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...