Friday, April 10, 2026

অলরাউন্ডারের চোট! পাক ম্যাচের আগে ভারতীয় শিবিরে অশনি সংকেত

Date:

Share post:

ওমানের বিরুদ্ধে সোজা ম্যাচ কঠিন করে জেতার পর রবিবাসরীয় মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত- পাকিস্তান (Ind vs Pak)। হ্যান্ডসেক বিতর্কের আবহে সুপার ফোরের এই ম্যাচের আগে ভারতীয় দলে বড় আশঙ্কার খবর। ক্যাচ ধরতে গিয়ে আগের ম্যাচে মাথায় চোট পেয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ক্যাচ তো ফসকেছে বটেই, কিন্তু চোটের জেরে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের প্রথম বড় ম্যাচে তাঁর খেলা নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। শুধু বল হাতে নয়, ব্যাট দিয়েও প্রতিপক্ষকে জবাব দিতে যথেষ্ট দক্ষ এই অলরাউন্ডার। খুব স্বাভাবিকভাবেই তাঁর মাথার চোট চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে।

এশিয়া কাপে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া (Indian T 20 Cricket Team)। শুক্রবারের ম্যাচে একটা সময় অঘটনের পরিস্থিতি তৈরি হলেও অভিজ্ঞতায় তা সামাল দিয়েছে সূর্য – হার্দিকরা। তবে খেলার মাঝে ওমানের (Oman) ইনিংসের ১৫তম ওভারে বড় শট মারতে যান হাম্মাদ। ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ না হওয়ায় ক্যাচ ওঠে। তা ধরার চেষ্টা করতে গিয়ে পিঠের ভরে মাটিতে পড়েন অক্ষর। ঠিক তখনই তাঁর মাথা ধাক্কা খায় মাটিতে। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ফিজিও। টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার সেই যে মাঠ ছাড়েন তারপর আর তাঁকে ফিরতে দেখা যায়নি। ভারতীয় দলের ফিল্ডিং কোচ যদিও বলছেন আঘাত গুরুতর নয়, কিন্তু কোনও রকমের ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড। এক্ষেত্রে যদি শনিবারের মধ্যে অক্ষর উঠতে না পারেন তাহলে ভারতের হাতে বিকল্প কী? সেক্ষেত্রে ২ স্পিনার নিয়ে খেলতে হবে সূর্যকে (Surya Kumar Yadav)। স্ট্যান্ড বাই হিসাবে ওয়াশিংটন সুন্দর (Washinton Sundar) রয়েছেন বটে। কিন্তু স্ট্যান্ড বাই ক্রিকেটারদের দুবাই নিয়ে যাওয়া হয়নি। ফলে প্রথম একাদশের সমীকরণ নিয়ে নতুন করে ভাবতে হতে পারে কোচ গৌতম গম্ভীরকে।

 

Related articles

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...