Saturday, April 11, 2026

মাননীয় রানা সরকার, ভয় তো আপনারা পেয়েছেন

Date:

Share post:

মাননীয় রানা সরকার (Rana Sarkar), আপনার একটি পোস্ট দেখে মনে হল কয়েকটা বাস্তব বিষয় সম্পর্কে আপনার সম্পূর্ণ জ্ঞান বোধহয় নেই। আপনি পোস্টে লিখেছেন, ‘রক্তবীজ – ২ ও রিলিজ হবে একদিন আগে 25th September, হ্যাশট্যাগ রঘু ডাকাত (Raghu Dakat)’, আর তারপর লেখা ‘কে ভয় পেল?’
তা মশাই প্রশ্ন যখন করেছেন আশা রাখি উত্তরটাও আপনি জানতে আগ্রহী হবেন। তাই প্রযোজক মহাশয়ের জ্ঞাতার্থে জানাই ‘রঘু ডাকাত’কে কেউ ভয় পায়নি, বরং…

  • • ভয় পেয়েছেন তাঁরা, যাঁদের এক নম্বর নায়ক নিয়েও সিনেমার ব্যবসা করার জন্য সারা বাংলা জুড়ে নেচে নেচে বেড়াতে হয়। ছবির কনটেন্ট যদি ভালো হয় তাহলে এসবের প্রয়োজন পড়ে কি?
  • • ভয় পেয়েছেন তাঁরা, যাঁদের বিরুদ্ধে হল মালিকদের ক্ষমতা দেখিয়ে ম্যানেজের চেষ্টা করার অভিযোগ রয়েছে ।সমান জায়গায় দৌড় শুরু করার যাঁদের ক্ষমতা নেই।
  • • ভয় পেয়েছেন তাঁরা, যাঁরা সিনেমা হলে গিয়ে হল মালিককে প্রভাব খাটিয়ে শো বাড়ানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এক নম্বরকে হলে ছুটতে হয় কেন?
  • • ভয় পেয়েছেন তাঁরা, যাঁরা অন্য আরেকটা আপকামিং সিনেমার জনপ্রিয়তায় ঘাবড়ে গিয়ে রাতারাতি সিনেমা রিলিজের তারিখ বদল করে।

আসলে ভয় তাঁরা পায় যাঁদের ‘ বাঘাযতীন’ বা ‘ব্যোমকেশ’ তিন দিনও চলে না। অন্য কাঠামোর সাহায্য না নিলে আবার ভরাডুবির ভয় থাকে।

শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের (Shiboprasad Mukhopadhyay Nandita Roy) সিনেমার দর্শক যে অধীর আগ্রহে ‘রক্তবীজ টু’-র (Raktabeej 2) জন্য অপেক্ষা করছেন সে কথা গোটা বাংলা জানে। এই ছবির রুদ্ধশ্বাস ট্রেলার উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে। আপনি এবং আপনারা বুঝে গেছেন এখানে ওখানে ঘোরাঘুরি করে আর প্রমোশানের নামে নাচানাচি করে এবার আর পার পাওয়া যাবে না। কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার ভয়ে আগেভাগেই সিনেমা মুক্তির তারিখ বদলে ফেলল ‘রঘু ডাকাত’। তা একটা প্রশ্ন আমাদেরও রয়ে গেল। এই যে মেগাস্টারের ‘মেগা’ছবি মুক্তির দিন ২৬ তারিখ বদলে গিয়ে ২৫ তারিখ হল, সেটা আবার ২৪ তারিখ হয়ে যাবে না তো? ভেবে দেখুন ‘রক্তবীজ টু’ও কিন্তু পঁচিশেই আসছে। ভাবুন ভাবুন… ভাবা প্র্যাকটিস করুন।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...