Tuesday, June 9, 2026

বিজেপি শূন্য হলে GST-ও শূন্য হবে: তোপ দাগলেন অভিষেক

Date:

Share post:

কেন্দ্রের নয়া GST হার নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার ডায়মন্ড হারবারের এক বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, “৩০৩ থেকে ২৪০ আসনে নেমে এসেছে বিজেপি, তাই জিএসটিও ২৭ থেকে ১৮ শতাংশে নামাতে বাধ্য হয়েছে। বিজেপি শূন্য হলে জিএসটি শূন্য হবে। এর থেকেই পরিষ্কার, বিজেপি হারলে ট্যাক্স কমে, জিতলে বাড়ে।”

জিএসটি (GST) ছাড় নিয়ে অভিষেক তোপ দেগে বলেন, “চাপে পড়ে জিএসটি কমিয়েছে। আমি আপনাদের বলছি, আরও কমবে। মানুষের কথা ভাবলে আরও আগে কমাতে পারত। কিন্তু ওরা ভাবছিল, ধর্ম দিয়ে দেশ চালাবে। এখন সে খেলাও বন্ধ। তাই অযোধ্যাতেও হেরেছে।”

জিএসটি-র নয়া হার কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দাবি করেছেন, দেশে ‘সাশ্রয় উৎসবের’ সূচনা হচ্ছে। খোঁচা দিয়ে অভিষেক বলেন, এত দিন কি তা হলে জিএসটি ‘লুট উৎসব’ চলেছে? তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ, গত লোকসভা নির্বাচনে বিজেপির আসনসংখ্যা ২৪০-এ নেমে গিয়েছে বলেই দেশে জিএসটি কমেছে। অভিষেকের কথায়, “বিজেপি হারলে জিএসটি কমবে। বিজেপি জিতলে জিএসটি বাড়বে।“ মোদি সরকারকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, “কর বাবদ বাংলা থেকে কত টাকা নিয়ে গিয়েছেন? আর কত টাকা দিয়েছেন বাংলাকে?“

গেরুয়া শিবিরকে আক্রমণ করে অভিষেক বলেন, “বিজেপির কোনও দায়িত্ববোধ নেই। নোটবন্দির সময় কী হয়েছে, তা আমরা জানি। পহেলগাঁওয়ের সময় বলেছিল, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। এখন তা হলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ কী করে খেলল ভারত?“

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...