Tuesday, June 9, 2026

উত্তরবঙ্গের বাঁধ–ক্যানেল মেরামতিতে সাড়ে তিন কোটি বরাদ্দ রাজ্যের 

Date:

Share post:

উত্তরবঙ্গের বর্ষায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও ক্যানেল মেরামতির জন্য সাড়ে তিন কোটি টাকারও বেশি বরাদ্দ করল রাজ্য সরকার। সেচ দফতরের তরফে জানানো হয়েছে, মূলত তিস্তা ও মহানন্দা সেচ বিভাগের অন্তর্গত বাঁধ, ব্যারেজ ও ক্যানেলগুলির ক্ষয়ক্ষতি মেরামতির কাজেই এই অর্থ খরচ হবে।

কোচবিহার জেলায় বরাদ্দ হয়েছে সর্বাধিক ৬৫ লক্ষ টাকা। আলিপুরদুয়ার জেলায় ৬৩ লক্ষ এবং মালদা জেলায় ৪৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ—প্রায় ১ কোটি ৮৩ লক্ষ টাকা—রাখা হয়েছে তিস্তা ব্যারেজ, তিস্তা ক্যানেল এবং তিস্তা সেচ বিভাগের মেরামতির জন্য।

প্রশাসন সূত্রে খবর, টানা বর্ষা ও পাহাড়ি জলোচ্ছ্বাসে তিস্তা ও মহানন্দা অববাহিকার একাধিক বাঁধে ফাটল ও ধস নামে। এতে গ্রামীণ এলাকায় জমি ও ফসলের উপর বিপদের আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতেই জরুরি পদক্ষেপ হিসেবে বাঁধ সংস্কার, ক্যানেল মেরামতি এবং সেচব্যবস্থা মজবুত করার জন্য বরাদ্দ ঘোষণা করা হয়েছে।

সরকারি নির্দেশ, বর্ষা শেষ হতেই দ্রুত মেরামতির কাজ শুরু হবে। প্রশাসনের আশা, কাজ সম্পূর্ণ হলে আগামী মরশুমে কৃষকদের জন্য সেচজল সরবরাহ নিশ্চিত হবে এবং সম্ভাব্য বন্যার ঝুঁকি অনেকটাই কমে আসবে।

আরও পড়ুন – ডাওহিলের জঙ্গলে ব্ল্যাক প্যান্থার: নিশ্চিত করলো বন দফতরের ক্যামেরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...