Monday, June 8, 2026

নিজেই কিনলেন দল, কোন খেলার ফ্র্যাঞ্চাইজি লিগে অংশীদার হলেন রাহুল?

Date:

Share post:

বিরাট কোহলি থেকে আর অশ্বিন, ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশীদার হয়েছেন  একাধিক  ক্রিকেট ব্যক্তিত্ব।  এবার সেই তালিকায় নিজের নাম নথিভুক্ত করলেন কেএল রাহুল (KL Rahul)। ভারতীয় দলের তারকা এই ক্রিকেটার প্রাইম ভলিবল লিগের (PVL) নতুন দল গোয়া গার্ডিয়ান্স-এর সহ-মালিক হয়েছেন।

কয়েকদিন পরই শুরু হচ্ছে ক্রিকেটার প্রাইম ভলিবল লিগের চতুর্থ সংস্করণ। গোয়া ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজি কেএল রাহুলের হাত ধরেই আত্মপ্রকাশ করতে চলেছে। আসন্ন ক্রিকেটার প্রাইম ভলিবল লিগটি ২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হায়দরাবাদে অনুষ্ঠিত হবে।

সমাজ মাধ্যমে ভারতীয় দলের তারকা ক্রিকেটার জানিয়েছেন , প্রাইম ভলিবল লিগের গোয়া গার্ডিয়ান্সের ১০ শতাংশ মালিকানা কিনেছেন তিনি।  ভারতে ভলিবলের প্রসারে ভূমিকা নিতে চান তিনি। রাহুলের লিখেছেন, “প্রাইম ভলিবল লিগ ভারতে ভলিবলে প্রাণ সঞ্চার করেছে। এই লিগের প্রাথমিক লক্ষ্য হল ভলিবলকে দেশের প্রতিটা ঘরে পৌঁছে দেওয়া। সেই কাজে যু্ক্ত হতে পেরে ভালো লাগছে।”

গোয়া গার্ডিয়ান্সের আর এক মালিক রাজু চেকুরি। রাহুলকে স্বাগত জানিয়েছেন তিনি। রাহুলের ভলিবলের প্রতি ভালবাসার কথা তিনি আগে থেকেই জানতেন। সেই কারণে রাহুলের সঙ্গে পার্টনারশিপে দল গঠন করেছেন। আগের তিন মরশুমে খেলেনি গোয়া গার্ডিয়ান্স। চলতি মরশুমে প্রথম নামতে চলেছে তারা।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে স্থগিত ইস্টবেঙ্গলের লিগ জয়ের সেলিব্রেশন

হকি থেকে কবাডি ভারতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের খেলা বেশ জনপ্রিয় হয়েছে।  সেখানে ক্রিকেটার থেকে বলিউড তারকারা দলও কিনেছেন।

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...