Monday, March 2, 2026

ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, অল্পের জন্য এড়ালো দুর্ঘটনা

Date:

Share post:

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের (Air India Dreamliner)।অমৃতসর থেকে বার্মিংহামগামী ৭৮৭-৮ ড্রিমলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়তেই ফিরল গত জুন মাসে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার স্মৃতি। যদিও এবার চালকের তৎপরতায় ফ্লাইটের সফল অবতরণ করা গেছে। হতাহতের কোনও খবর নেই।

সূত্রের খবর, পঞ্জাবের অমৃতসর থেকে ব্রিটেনের বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার বিমান অবতরণের আগেই আচমকা বৈদ্যুতিক গন্ডগোল টের পান চালক। অত্যন্ত ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে তিনি বিমানের RAT সিস্টেম সক্রিয় করে দেন। যার ফলে বিমানের সফলভাবে অবতরণ সম্ভব হয়েছে।কোনও ক্রু সদস্য কিংবা যাত্রী আহত হননি বলেই জানা গেছে। গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশে ওড়ার কয়েক সেকেন্ড পরই দুর্ঘটনার কবলে পড়ে। অন্তত আড়াইশো জনের মৃত্যু হয়। এই ঘটনার পরই এয়ার ইন্ডিয়া ও ড্রিমলাইনার বিমান নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত বারবার ড্রিমলাইনারের একাধিক যান্ত্রিক গোলযোগের খবর শিরোনামে উঠে এসেছে। যাত্রীরা বলছেন, চালকের তৎপরতার কারণে এবার বড় দুর্ঘটনা এড়ানো গেছে। কিন্তু বারবার এই ধরনের সমস্যায় এয়ার ইন্ডিয়ার পরিষেবা যথেষ্ট প্রশ্নের মুখে পড়েছে। কর্তৃপক্ষের তরফে অবশ্য এই নিয়ে কোনও বিবৃতি মেলেনি।

 

spot_img

Related articles

তিন মন্ত্রে পেলেন সাফল্য, ম্যাচ জিতিয়ে সূর্যকে কী পরামর্শ দিলেন সঞ্জু?

সাধনা কখনও বিফলে যায় না। টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ইডেনে সেটাই...

পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জের, মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা বাড়াল কলকাতা পুলিশ

ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। বিশ্বের বিভিন্ন দেশে...

দর্শকশূন্য ‘দ্য কেরালা স্টোরি ২’, একাধিক হলে শো বাতিল

'দ্য কেরালা স্টোরি ২' (The Kerala Story 2) মুক্তি পেয়েছে ২৭ ফেব্রুয়ারি। মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে...

প্রাথমিকের পর ফের SSC মামলায় পার্থ-অর্পিতাকে তলব ইডির

ফের এসএসসি নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) তলব...