Thursday, March 12, 2026

ফুচকায় টুকলি! অভিষেককে নকল করতে গিয়ে ‘নাস্তানাবুদ’ শুভেন্দু, খোঁচা তৃণমূলের

Date:

Share post:

মহাষ্টমীতে মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে আমবাঙালির মতোই ফুচকার লাইনে দাঁড়ান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কন্যা আজানিয়াকে নিয়ে শালপাতার বাটিতে খান ফুচকা। সেই ছবি বিপুল ভাইরাল হতেই তাঁকে নকল করতে আসরে নামেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু একেবারেই অভ্যস্ত না হওয়ায় ফুচকায় কামড় বসান পেয়ারা খাওয়ার মতো। তাঁর এই টুকলি নিয়ে তীব্র খোঁচা দিয়েছে রাজ্যের শাসকদল।

দুর্গাপুজোর অষ্টমীর দিন পুজো মণ্ডপে গিয়ে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলার পরে মেয়েকে নিয়ে ফুচকার লাইনে দাঁড়ান অভিষেক। মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে খান ফুচকা।

এদিকে অভিষেককে নকল করতে গিয়ে নাস্তানাবুদ হলেন বিধানসভার বিরোধী দলনেতা। দ্বাদশীতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর বিসর্জনে গিয়ে কর্মীদের সঙ্গে ফুচকা খেতে দাঁড়ান শুভেন্দু (Shubhendu Adhikari)। কিন্তু এ বিষয়টিতে তিনি যে একেবারেই অভ্যস্ত নন, নিতান্ত অভিষেক করেছেন বলেই তাঁকে করতে হবে- তা তাঁর ফুচকা খাওয়া দেখেই বোঝা গিয়েছে। প্রথমেই তো ফুচকা নিয়ে এদিক-ওদিক তাকান। সংবাদমাধ্যমে লাইভ হচ্ছে কি না তার খোঁজ নেন। তারপর ফুচকাতে কামড় বসান পেয়ারা বা আলুর চপে কামড় বসানোর মতো।

শুভেন্দুর ফুচকা খাওয়া দেখে প্রবল খোঁচা দেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ময়ূরের “পালক গায়ে লাগালেই কাক ময়ূর হয়ে যায় না। দিনের শেষে কাক কাকই থাকে।”

বিশেষজ্ঞ মহলের মতে, ফিশ ফ্রাই, ঝাল মুড়ির পরে, রাজ্য রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে ফুচকা।

spot_img

Related articles

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...