Tuesday, June 9, 2026

সোনালিরা ভারতীয়ই, প্রমাণিত বাংলাদেশ আদালতে: ১০দিনেও ফেরাতে ব্যর্থ ভারত

Date:

Share post:

নির্লজ্জতার চূড়ান্ত! কখনও পিছনে বন্দুক তাক করে, কখনও পে লোডারে করে বাংলাদেশ সীমান্ত পার করে দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের। অপরাধ? শুধুমাত্র তাঁরা বাঙালি। পার পাননি অন্তঃসত্ত্বা সোনালি খাতুন। তাঁর সঙ্গে আরও তিন বাঙালি ও দুই নাবালককে বাঙলা বলার অপরাধে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতের বিজেপি সরকার। বাংলাদেশে (Bangladesh) এক ঐতিহাসিক রায়ে রীতিমত আধার কার্ডের নম্বর তুলে ধরে জানিয়ে দেওয়া হয়েছে সোনালিসহ চার ব্যক্তি ভারতীয় নাগরিক (Indian citizen)। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনকে (Indian High Commission) তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা করার নির্দেশ জারির ১০ দিন পরেও এই বিষয়ে নিরুত্তাপ ভারত সরকার।

গত জুনে দিল্লিতে কর্মরত পাইকর থানা এলাকার বাসিন্দা সোনালি ও সুইটি বিবি-সহ ৬ জনকে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ব্যাক (push back) করেছিল বিএসএফ (BSF)। এখন তাঁরা চাঁপাইনবাবগঞ্জ জেলা সংশোধনাগারে রয়েছেন। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এই হিংসার শিকার বাঙালিদের পাশে রয়েছে। তারই ফলস্রুতি হিসাবে নিজেদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দাখিল করে বাংলাদেশের আদালত (Bangladesh court) থেকে ভারতে ফেরার রায় পেয়েছেন তাঁরা। তাঁদের সাহায্যের জন্য এখনও বাংলাদেশে রয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার তৃণমূলের সাংসদ সামিরুল ইসলামের (Samirul Islam) প্রতিনিধি মফিজুল শেখ।

সোশ্যাল মিডিয়া পোস্টে সাংসদ সামিরুল জানান, সেই ব্যক্তিরা যাঁদের আমাদের দেশ বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল, তাঁরাই ভারতীয় প্রমাণিত হলেন। ভারতে নয়, বাংলাদেশের আদালতে। এক ঐতিহাসিক রায়ে বাংলাদেশের আদালত শুধু জানিয়েই দিল না যে তাঁরা ভারতীয় (Indian citizen), তাঁদের আধার কার্ডের নম্বর (Aadhaar number) ও বাসস্থানের প্রমাণ তুলে ধরা হল। বাংলাদেশ আদালতের এই রায় ঢাকায় ভারতীয় দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয় এবং অন্তঃসত্ত্বা সোনালি খাতুনসহ বাকিদের নিরাপদে ও দ্রুত ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: বিহারের ভোট ময়দানে প্রতারক! অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় ঘটনায় গ্রেফতার প্রোমোটার রাজীব

বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বাংলার বাসিন্দাদের ভারতের ফেরানোর নিরলস প্রক্রিয়া চালাচ্ছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কৃতিত্ব বর্ণনা করে সামিরুল লেখেন, “বিজেপির এত দূরভিসন্ধি সত্ত্বেও তাঁরা এই মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সাহস জুগিয়েছেন। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে সোনালি এবং বাকিদের ৪ সপ্তাহের মধ্যে দেশে ফেরাতে হবে। বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকার সোনালি এবং তার সঙ্গীদের কখন দেশে ফেরানো হবে?”

তবে দুর্ভাগ্য কবে পিছু ছাড়বে অন্তঃসত্ত্বা সোনালিসহ চার নাগরিক ও দুই নাবালকের, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলাদেশের আদালত এঁদের ভারতে প্রত্যর্পণের রায় দিয়েছিল ৩০ সেপ্টেম্বর। তারপরে ১০দিন পেরিয়েছে। এখনও সেই প্রক্রিয়ায় কোনও পদক্ষেপ নেয়নি ভারতীয় দূতাবাস। ফলে কবে দেশে ফিরবেন সোনালি ও তাঁর সহনাগরিকরা তা নিয়ে যেমন প্রশ্ন থাকছে। তেমনই প্রশ্ন থাকছে, সোনালির সন্তান কী আদৌ ভারতে জন্ম নিতে পারবে? নাকি তাকে ভূমিষ্ট হতে হবে বাংলাদেশেই? তখন তার নাগরিকত্ব নিয়ে কী তবে নতুন জটিলতা তৈরি হবে?

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...