Tuesday, June 9, 2026

ওসি সৌভিকের ছবি ব্যবহার করে স্যোশাল মিডিয়ায় প্রতারণার ছক! সাইবার ক্রাইমে অভিযোগ

Date:

Share post:

দায়িত্বপালন ও ব্যতিক্রমী কাজের জন্য প্রায়শই সংবাদ শিরোনামে আসেন হাওড়া ট্রাফিক গার্ডের (Howrah Traffic Guard) ওসি সৌভিক চক্রবর্তী (OC Souvik Charoborty)। এবার তাঁর ছবিই ব্যবহার করে স্যোশাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ। জানতে পেরেই সাইবার ক্রাইম (Cyber Crime) সেলে অভিযোগ জানিয়েছেন ওসি। একই সঙ্গে নিজের ফেসবুক প্রোফাইল থেকে সবাইকে সতর্কও করেছেন।

হঠাৎ করেই এক পরিচিতর মাধ্যমে সৌভিক (OC Souvik Charoborty) জানতে পারেন, তাঁর ছবি ব্যবহার করে প্রতারণা চলছে। একটি বিশেষ লিঙ্ক ও নম্বর (Mobile Number) দেওয়া হচ্ছে সেই প্রোফাইলে। যেটাতে ক্লিক করলে প্রতারকদের হাতে চলে যাচ্ছে ব্যবহারকারীর তথ্য। অর্থাৎ এক প্রকার হ্যাক করা হচ্ছে।

বিষয়টি জানতে পেরেই সতর্ক হন হাওড়া ট্রাফিক গার্ডের ওসি। বিষয়টি জানান, নিজের বিভাগ ও সাইবার ক্রাইমে। একই সঙ্গে সবাইকে সতর্ক করতে নিজের প্রোফাইলে পোস্টও করেন তিনি। লেখেন,

“জরুরি সতর্কতা: ভুয়া অ্যাকাউন্ট সতর্কতা
জেনে রাখুন, কেউ আমার ছবি ব্যবহার করে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করেছে।
এই অ্যাকাউন্টটি আমার নয়। আমার ছবি ব্যবহার করে একজন প্রতারক একটি ভিন্ন ফোন নম্বর এবং তথ্য ব্যবহার করে এটি করেছে।
সেই প্রোফাইল থেকে আপনাকে বন্ধুত্বের অনুরোধ, অনুসরণের অনুরোধ অথবা মেসেজ পাঠানো হতে পারে।
যদি আপনি এমন কোনও বার্তা বা কোনও অনুরোধ পান, তাহলে অনুগ্রহ করে অবিলম্বে নিম্নলিখিতগুলি করুন:
​অনুরোধ গ্রহণ করবেন না বা বার্তার উত্তর দেবেন না।
অবিলম্বে প্রোফাইলটি ব্লক করুন।
“Impersonation”-এর অভিযোগে প্রোফাইলটি রিপোর্ট করুন।
আমি ইতিমধ্যেই এই অ্যাকাউন্টটি বন্ধ করার জন্য রিপোর্ট করেছি।“

কলকাতা ট্রাফিক পুলিশের প্রোফাইলের ছবি ব্যবহার করে প্রতারণার এই কাণ্ড ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...