Tuesday, June 9, 2026

স্পোর্টস ক্লাস চলাকালীন মৃত্যু নবম শ্রেণির ছাত্রের, কামালগাজির স্কুলে তীব্র চাঞ্চল্য

Date:

Share post:

স্কুলে স্পোর্টস ক্লাস চলাকালীন মর্মান্তিক মৃত্যু ছাত্রের।ঘটনাটি ঘটেছে কামালগাজি এলাকার এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে। মৃত অর্কদীপ বাগ(Arkodeep Bag)  নবম শ্রেণির ছাত্র।

রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা বছর পনেরোর অর্কদীপ পড়ত কামালগাজি এলাকার এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে। শুক্রবার স্কলের স্পোর্টস ক্লাসে সহপাঠীদের সেও অংশ নিয়েছিল। মাঠে অন্য ছাত্রদের সঙ্গে দৌড় শুরু করেছিল সে। কিন্তু মাঝ পথেই আচমকা অসুস্থ হয়ে পড়ে যায় মাটিতে। শিক্ষক ও স্কুলকর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যান নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা অর্কদীপকে মৃত বলে ঘোষণা করেন।

স্কুলের মধ্যেই অর্কের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সহপাঠী থেকে শিক্ষক-শিক্ষিকা—সকলেই। খবর পৌঁছতেই গভীর শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে।  কান্নায় ভেঙে পড়েন অর্কদীপের পরিবারের সদস্যরা। বাড়ি থেকে  সুস্থ-স্বাভাবিক অবস্থায় বিদ্যালয়ে যায় অর্ক,  কিন্তু তার এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। স্কুল কর্তৃপক্ষ  পুরো ঘটনা নিয়ে সরকারিভাবে জানাতে চায়নি।

আরও পড়ুন:মোহনবাগানের দাবিকে মান্যতা! সুপার কাপে কমছে বিদেশির সংখ্যা?

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। অর্কদীপের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল কি না, কিংবা অন্য কোনও কারণ আছে কি না—সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও হাতে এসেছে পুলিশের। তা খতিয়ে দেখা হচ্ছে।  আগামীকাল অর্কের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...