Tuesday, June 9, 2026

ছাব্বিশের নির্বাচনের আগে ফের বিজেপি রামমন্দির-রাজনীতি! এবার ধ্বজা তুলবেন মোদি

Date:

Share post:

ভোট এলেই শুরু হয়ে যায় বিজেপির (BJP) মন্দির রাজনীতি! আর নরেন্দ্র মোদি (Narendra Modi) শরণ নেন রামলালার। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে অর্ধ সমাপ্ত রাম মন্দিরেই রামলালার মূর্তি স্থাপন করে ঘটা করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (Prime Minister)। এর বিরোধিতা করেছিলেন দেশের বেশ কয়েকজন শঙ্করাচার্যও। আবার ২৬-এ বাংলা-সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election)। নভেম্বরে নির্বাচন বিহারে (Bihar)। তার তার আগে ফের রামমন্দির উদ্বোধন করতে নেমে পড়েছেন মোদি। উদ্বোধন হওয়া মন্দির আবার কীভাবে উদ্বোধন করবেন তিনি সেটা নিয়ে এখন প্রশ্ন রাজনৈতিক মহলের।

২০২৪-এর ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন হয়। ‘রামলালা’র প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। সেই সময় অর্ধসমাপ্ত মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা নিয়ে সমালোচনা হয়। অবিজেপি রাজনৈতিক দলের অভিযোগ ছিল, লোকসভা নির্বাচনে ধর্মীয়-তাস খেলতেই এটা করেছে বিজেপি। মন্দির সমাপ্ত না হওয়া সত্ত্বেও রামলালার মূর্তি প্রতিষ্ঠা করাওয়া বেশ কয়েকজন শঙ্করাচার্য এই অনুষ্ঠান বয়কট করেন। ছাব্বিশে ভোট বাংলা-সহ বেশ কয়েকটি রাজ্যে। বিহারেও নভেম্বরে নির্বাচন। তার আগে ফের রামমন্দির নিয়ে ধুয়ো তুলল বিজেপি।

এবার ধ্বজা তুলে রাম মন্দির (Ram Mandir) তৈরির কাজ শেষের কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ২৫ নভেম্বর মূল মন্দিরের উপরে ধ্বজা ওড়াবেন মোদি। তার সঙ্গেই রাম মন্দির নির্মাণের সমাপ্তি ঘোষণা করা হবে। মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর ধ্বজা উত্তোলনের মাধ্যমে বোঝা যাবে মন্দির এবং তার পাশাপাশি অন্যান্য কাঠামোর নির্মাণকাজ সম্পূর্ণ। ভক্তরা আসতে পারবেন।”

প্রশ্ন উঠছে একবার উদ্বোধন হওয়া মন্দিরে আবার কী উদ্বোধন হবে? বিজেপির তরফে দাবি করা হয়েছে, মন্দির নির্মাণ সম্পূর্ণ হওয়াতেই এই উদ্বোধন করা হবে। তাই যদি হয়, তাহলে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে অর্ধসমাপ্ত মন্দিরে কেন তড়িঘড়ি রামলালার মূর্তি স্থাপন হল? বিরোধীদের মতেন এটা শুধুমাত্র ভোটের পালে হাওয়া টানতে বিজেপির রাজনৈতিক স্টান্ট।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...