Tuesday, May 12, 2026

ব্র্যাডম্যান-সচিনের রেকর্ড স্পর্শ যশস্বীর, দিল্লি টেস্টে প্রথম দিনেই দাপট ভারতের

Date:

Share post:

দিল্লি টেস্টের প্রথম দিনেই দাপট ভারতের(India)।  ওয়েস্ট ইন্ডিজের(WI) বিরুদ্ধে বড় রানের পথে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষে ভারতের রান দুই উইকেটে ৩১৮। যশস্বী জয়সওয়াল ১৭৩ এবং শুভমান গিল ২০ রানে অপরাজিত আছেন।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। জয়সওয়ালের সঙ্গে ওপেন করেন কেএল রাহুল। প্রথম দিকে উইকেট বুঝে নিতে কিছুটা ধীর লয়ে  খেলতে শুরু করে ভারতের ওপেনিং জুটি।  কিন্তপ ৩৮ রান করেই আউট হন রাহুল। তবে ক্রমেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন যশস্বী।

টেস্টে সপ্তম শতরান পূরণ করলেন যশস্বী। দিনের শেষে ২৫৩ বল খেলে ১৭৩ রানে অপরাজিত আছেন যশস্বী। তাঁর ব্যাট থেকে এসেছে ২২টি  চার। যশস্বীকে যোগ্য সঙ্গত দেন সাই সুদর্শন। ৮৭ রান করে আউট হলেন সুদর্শন। ১০৫ বলে ৮৭ রান  করেন সুদর্শন। দিনের শেষে ২০ রানে অপরাজিত আছেন গিল।

তবে প্রথম দিনে চর্চায় একটাই  নাম যশস্বী। তিন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান, গ্যারি সোবার্স ও সচিন তেন্ডুলকরের সঙ্গে একইসঙ্গে উচ্চারিত হচ্ছে যশস্বীর নাম। এই ব্যাটার বাদ দিলে বাকি কেউ ২৪ বছরের আগে টেস্টে সাতটি শতরান করতে পারেননি।   ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটি দ্বিতীয় শতরান যশস্বীর। সাতটি  আলাদা আলাদা মাঠে শতরান করেছেন যশস্বী।

আরও পড়ুন :মোহনবাগানের দাবিকে মান্যতা! সুপার কাপে কমছে বিদেশির সংখ্যা?

দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে কার্যত ছেলেখেলা করছে ভারত। প্রথম টেস্ট আড়াই দিনেই জিতে নিয়েছিল, এবার প্রথম দিনেই বড় রানের পথে ভারত। এই ম্যাচ জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ভারতের।

Related articles

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...