Tuesday, June 9, 2026

রিচার রেকর্ডের দিনেই হার হজম, হরমনপ্রীতদের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন

Date:

Share post:

মহিলাদের একদিনের বিশ্বকাপে (Women’s World Cup) ম্যাচে দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে হার ভারতের(India)। ৩ উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা। বিশাখাপত্তনমের মাঠে হরমনপ্রীতদের বাস্তবের মাটিতে ফেলল দক্ষিণ আফ্রিকা।একটা হার অনেক প্রশ্ন তুলে দিল।

বৃষ্টির জন্য খেলা নির্ধারিত সময়ের পরে শুরু হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে  একটা সময় ভারতীয় দলের স্কোর ছিল ১০২-৬ হয়ে গিয়েছিল! স্মৃতি মন্ধানা, জেমিমা রড্রিগেজ, হরমনপ্রীত প্রত্যেকেই ব্যর্থ হন।স্নেহ রানার সঙ্গে জুটি বেঁধে রিচা শুধুমাত্র ভারতের সম্মানই বাঁচালেন না, বরং এমন একটা ইনিংস খেললেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।  রিচা ৭৭ বলে ৯৪ রান করলেন।আট বা তার নীচে নেমে এত রান মহিলা ক্রিকেটে কেউ করতে পারেনি।

রিচার ইনিংসে ভর করেই ভারত ২৫১ রান তোলে। কিন্তু ভারতকে জয় এনে দিতে পারেলন না বোলাররা। কার্যত একাই লড়ে গেলেন ডি ক্লের্ক। শেষ চার ওভারে কার্যত একার হাতে জয় এনে দিলেন প্রোটিয়াদের। তিনি মাত্র ৫৪ বলে ৮৪ রান করে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল

এই হার অনেক প্রশ্ন তুলে দিল। টপ অর্ডার ব্যর্থ হলে বার বার নীচের সারির ব্যাটারেরা দলকে জেতাবেন না। প্রতি ম্যাচে বোলারদের দিয়েও ম্যাচ জেতা যাবে না। যত দিন না দলের দুই মহাতারকা স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌর দায়িত্ব নিয়ে রান করছেন, তত দিন সমস্যায় পড়বে দল।

আরও পড়ুন :অধিনায়ক গিলকে স্বাগত সৌরভের, রোহিতকে নিয়ে কী বললেন মহারাজ?

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচের আগে ভুল শোধরাতে না পারলে সমস্যা আরও বাড়বে হরমনপ্রীতদের।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...