Tuesday, June 9, 2026

আগ্নেয়াস্ত্র-সহ হাজরা মোড়ে ঘোরাঘুরি! আটক শিক্ষক, পরে মুক্ত

Date:

Share post:

হাজরা মোড়ে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে এক ব্যক্তিকে শুক্রবার আটক করে কলকাতা পুলিশ। কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা কর্মীরাই আটক করে তাঁকে। তাঁর ব্যাগ থেকে মেলে একটি এয়ারগান (air gun)। এরপরই আটক করা হয় তাঁকে। তবে পরে সেই বন্দুকের লাইসেন্স (license) দেখালে তাকে ছেড়ে দেওয়া হয়।

কলকাতার একটি নামী স্কুলের শিক্ষক দেবাঞ্জন চট্টোপাধ্যায় দাবি করেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিছু বিশেষ বক্তব্য ও দাবি ছিল তাঁর। সেই কারণে হাজরা মোড়ে (Hajra crossing) ঘোরাঘুরির সময়ে তিনি ধরা পড়েন মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তাকর্মীদের হাতে। জিজ্ঞাসাবাদের সময় তিনি ব্যাগ থেকে একটি এয়ারগান বের করলে পুলিশ তাঁকে আটক করে।

আরও পড়ুন: মহানগরে প্রস্তুত সবুজ বাজির বাজার, অবৈধ বাজিতে কড়া নজর প্রশাসনের

প্রায় ছয়ঘণ্টা কালীঘাট থানায় (Kalighat police station) জিজ্ঞাসাবাদ করা হয় দেবাঞ্জন চট্টোপাধ্যায়কে। সেখানেই তিনি জানান, তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সঙ্গে যুক্ত। তাঁর বৈধ লাইসেন্সও (license) রয়েছে। স্কুল শিক্ষকতার পাশাপাশি তিনি আইনের কাজের সঙ্গেও যুক্ত। সেই কারণেই তাঁকে সঙ্গে এয়ারগান রাখতে হয়, বলে দাবি দেবাঞ্জনের। মুখ্যমন্ত্রীর কাছে দেবাঞ্জন যে দাবি করতে চেয়েছিলেন, পুলিশ তা গ্রহণ করে পরে মুক্তি দেয় তাঁকে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...