Wednesday, March 25, 2026

টাকা খরচ করে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে কী হবে? অখিলেশের মন্তব্যে চটল বিজেপি-VHP

Date:

Share post:

দীপাবলির আগে নয়া বিতর্কে জড়ালেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। হিন্দু উৎসবের আবহে বড়দিনের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, ‘সারা বিশ্বে ক্রিসমাসের সময় শহরগুলো আলোয় ঝলমল করে। আমাদেরও শেখা উচিত ওদের থেকে। এত টাকা খরচ করে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে কী হবে? আলোয় সাজুক আমাদের শহরও।’

যোগী আদিত্যনাথ সরকারের উদ্যোগে এবারের দীপোৎসবে সরযূ তীরে জ্বলে উঠবে ২৬ লক্ষ মাটির প্রদীপ। বিশ্বের নজর কাড়তে প্রস্তুত অযোধ্যা। তবে এই আড়ম্বরপূর্ণ আয়োজন নিয়েই বিতর্কের জন্ম দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সরকারি অর্থে দীপোৎসবের বিপুল ব্যয় নিয়ে প্রশ্ন তুললেন তিনি, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। শনিবার সাংবাদিক বৈঠকে অখিলেশ বলেন, ‘আমি ভগবান রামের নাম নিয়ে একটি পরামর্শ দিতে পারি। গোটা দুনিয়ার সমস্ত শহর বড়দিনে আলোয় সেজে ওঠে, সেই আলো বহু মাস ধরে থাকে। ওদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।’ তিনি আরও যোগ করেন, ‘কেন আমরা প্রদীপ, মোমবাতির জন্য এত টাকা খরচ করব? এসব নিয়ে এত ভাববই বা কেন? বর্তমান সরকারকে সরানো প্রয়োজন, আরও সুন্দর আলোর ব্যবস্থা করা সম্ভব।’

অখিলেশের এই মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “এই মন্তব্য সনাতন ধর্মবিরোধী। যে দল একসময় রাম মন্দির আন্দোলনের বিরোধিতা করেছিল, আজ তারা দীপোৎসবের বিরুদ্ধাচরণ করছে।” বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশলও তোপ দেগে বলেন, ‘উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন দীপাবলির সময় বড়দিনের প্রশংসা করছেন। এটাই সমাজবাদী পার্টির আসল মানসিকতা।’ অন্যদিকে, সমাজবাদী শিবিরের বক্তব্য, সরকারের উচিত জনকল্যাণে অর্থ খরচ করা, প্রদর্শনীতে নয়। তবে অখিলেশের এই মন্তব্য যে দিওয়ালির আগে রাজনৈতিক তরঙ্গ তুলেছে, তা বলাই যায়।

আরও পড়ুন- দুবছর পরে উত্তরবঙ্গ মেডিক্যালে ‘প্লাজমা’ আয়োজন: বিভেদ ভুলে এগোনোর বার্তা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...