Wednesday, March 25, 2026

দীপাবলির আগেই দূষণে দমবন্ধ রাজধানী, সবুজ বাজি-ছাড়েও মিলছে না স্বস্তি

Date:

Share post:

সামনেই দীপাবলি কিন্তু তাঁর আগেই দূষণের ধোঁয়ায় ঢেকে যাচ্ছে দিল্লি। শুক্রবার সকালে দিল্লির বায়ু গুণমান সূচক (AQI) পৌঁছেছে ‘অতি খারাপ’ (৩২৬) পর্যায়ে। দীপাবলির মূল উৎসব এখনও বাকি, অথচ তার আগেই দিল্লিবাসীকে শ্বাস নিতে হচ্ছে দূষিত বাতাসে। কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট ‘সবুজ বাজি’ ব্যবহারে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিল। পরিবেশবান্ধব বাজি ফাটাতে উৎসবের অনুমতি দেওয়া হলেও কোর্ট স্পষ্ট করে জানায়, যেকোনো ধরনের ‘প্রদূষণকারী বাজি’ নিষিদ্ধ।

বিশেষজ্ঞদের মতে, দীপাবলিতে দিল্লির বাতাস আরও খারাপের দিকে যাবে। কারণ, এ সময় সাধারণত বাজির ধোঁয়া, যানবাহনের ধোঁয়া এবং পাশের রাজ্যগুলিতে খড় পোড়ানোর কারণে দূষণ মাত্রা বেড়ে যায়। দিল্লির ভৌগোলিক গঠনও দূষণের মাত্রা ধরে রাখার পক্ষে সহায়ক। ফলে পরিস্থিতি সহজে স্বাভাবিক হয় না। শহরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের অভিযোগ, ভোরবেলা বা রাতের দিকে শ্বাস নিতে সমস্যা হচ্ছে। সাইক্লিং, হাঁটা কিংবা খোলা আকাশের নিচে ব্যায়াম করা কঠিন হয়ে পড়ছে। উত্তর দিল্লির এক সাইক্লিস্ট বলেন, “প্রতি বছর দীপাবলির আগে থেকেই এই দূষণ শুরু হয়। চোখ জ্বালা করে, গলায় খুসখুস করে, নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়।” আরও পড়ুন: ভূতের দরবারে উইন্ডোজ! ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মোশন পোস্টারেই গা ছমছমে অনুভূতি

দিল্লি সরকার ইতিমধ্যেই ‘গ্র্যাডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (GRAP) কার্যকর করেছে। স্কুল-কলেজে পড়ুয়া এবং বয়স্ক নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপে যে এই সংকট থেকে মুক্তি পাওয়া যাবে না, সে কথাও মনে করিয়ে দিচ্ছেন পরিবেশবিদরা।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...