Wednesday, March 25, 2026

অসম্মানজনক পরাজয় পাকিস্তানের: আফগানিস্তানের সঙ্গে শান্তি চুক্তিতে সাক্ষর

Date:

Share post:

বিনা প্ররোচনায় হামলা অফগানিস্তানের সীমান্তে। দখলদারির চেষ্টা। শান্তি চুক্তি অমান্য করে ভিতুর মতো রাতের অন্ধকারে আফগানিস্তানের (Afghanistan) শহরে হামলা চালিয়ে ক্রিকেটারদের হত্যা করতেও পিছপা হয়নি পাকিস্তান। তবে প্রতিবারই পাক সেনার উপর হামলা চালিয়ে তার প্রত্যুত্তর দিতে থেমে থাকেনি অফগানিস্তানের তালিবান প্রশাসন। শেষ পর্যন্ত তুর্কি (Turkey) ও কাতারের (Qatar) মধ্যস্থতায় ফের একবার শান্তি প্রতিষ্ঠা হল পাকিস্তান-আফগানিস্তানের ডুরান্ড লাইন (Durand Line) বরাবর। পাকিস্তানের এই পদক্ষেপকে নৈতিক জয় হিসাবে দেখছে আফগানিস্তান।

আফগানিস্তানের রাস্তায় উড়েছে পাক সেনার খুলে নেওয়া অন্তর্বাস। সোশ্য়াল মিডিয়া ভাইরাল (ভাইরাল ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হয়েছে পাক সেনাদের মর্মান্তিক মৃত্যুর পরে দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্য। আবার চোখ বাঁধা পাক সেনাদের আটকে রাখার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে আফগানিস্তানই। এত কিছুর পরেও শিক্ষা হয়নি শাহবাজ শরিফের (Shahbaz Sharif) সরকারের। রাতের অন্ধকারে হামলা চালিয়ে হত্য়া করেছে উদীয়মান তিন আফগান ক্রিকেটারকে। এমনকি সেটাও দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি (cease fire) লঙ্ঘন করেই।

ইতিমধ্যেই শাহবাজ শরিফকে নিজের বন্ধু দাবি করে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট করে দেন ভারতে যেভাবে হামলা চালানোর নেপথ্যে ছিল পাকিস্তান (Pakistan), সেভাবেই হামলা চালানো হয়েছে আফগানিস্তানে (Afghanistan)। এরপরই আরব দেশগুলি এই পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়। দোহায় দুই দেশের প্রতিনিধিদের শান্তি বৈঠকে ডাকা হয়। সেই বৈঠকে ডুরান্ড লাইন বরাবর শান্তি প্রতিষ্ঠায় সম্মত হয় দুই দেশই।

আরও পড়ুন: তিন ক্রিকেটারসহ ১০ মৃত্যুতে ফুঁসছে আফগানিস্তান, পাকিস্তানকে জবাব দিতে তৈরি তালিবানও

তুর্কি ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তান যেভাবে মাথা নত করে, তাকে নৈতিক জয় বলে দাবি করে তালিবান প্রশাসন। দাবি করা হয়, একটি অতি অসম্মানজনক পরাজয়ের পরে শান্তি প্রতিষ্ঠায় (cease fire) বাধ্য হয়েছে পাকিস্তান (Pakistan)। তাই তাদের অসময়েই শান্তির পথে ফিরতে হল। এতে আফগানিস্তানের নীতিই সঠিক বলে প্রতিষ্ঠিত হল। আফগানিস্তান বরাবর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানেই বিশ্বাসী।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...