Wednesday, March 25, 2026

দীপ জ্বালিয়ে-ভোগ রেঁধে বাড়ির কালীপুজোর সূচনা মুখ্যমন্ত্রীর, সপরিবারে হাজির অভিষেক

Date:

Share post:

প্রতিবারের মতো এবারও কালীঘাটের বাড়িতে কালীপুজোর (Kali Pujo) আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাড়ির পুজোয় বরাবারই নিজেরই তদারকি করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এবারও তার ব্যতিক্রম হয়নি। উপস্থিত রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। আসছেন তৃণমূলের প্রথমসারির নেতা-নেত্রীরাও। 

প্রতি বছরই কালীপুজোর সন্ধেয় বাড়ির সর্বত্র প্রদীপ জ্বালান মুখ্যমন্ত্রী। এবারও থালায় প্রদীপ সাজিয়ে বিভিন্ন কোণায় সেই দীপ প্রজ্জ্বলন করেন। রাঁধেন ঠাকুরের ভোগ। বড় কড়াইয়ে অনায়াস ভঙ্গীতে চালান খুন্তি। 

তার আগেই লেক কালীবাড়িতে পুজো দিয়ে কালীঘাটের বাড়িতে পৌঁছে যান অভিষেক (Abhishek Banerjee)। প্রতিমা নমস্কার করে, কথা বলেন উপস্থিত সকলের সঙ্গে। রয়েছে অভিষেক-কন্যা আজিনিয়াও। প্রতিবছরই বাড়ির পুজোতে পরিবার নিয়ে উপস্থিত থাকেন অভিষেক। বসেন যজ্ঞে। 

প্রতিবারই বাড়ির কালী আরাধনায় ব্যস্ত থাকেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নিজে হাতে দেখে নেন পুজোর খুঁটিনাটি। অতিথি আপ্যায়নেও কড়া নজর থাকে তাঁর। পুজো উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হন একাধিক বিশেষ অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরাও। আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয় মূল পুজো।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...