Wednesday, March 25, 2026

আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ, গ্রেফতার লালু-পুত্র

Date:

Share post:

গ্রেফতার লালুপ্রসাদ যাদবের জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপ। মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচনের আদর্শ আচরণবিধি ভেঙে পুলিশের হাতে তেজ।

বিহারের বৈশালী জেলার মহুয়া বিধানসভা আসন থেকে লড়ছেন তিনি। গত ১৬ অক্টোবর শোভাযাত্রা-সহ মনোনয়ন জমা দিতে যান। অভিযোগ, সেখানেই পুলিশের লোগো-লাইট দেওয়া গাড়ি ছিল। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তৎপর হয় পুলিশ।

তেজপ্রতাপের গাড়িতে ব্যবহৃত লোগো ও লাইট সরকারি নয়, ব্যক্তিগত। ঘটনায় তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মামলা রুজু হয়।

পরিবার থেকে আগেই ত্যাজ্য হয়েছেন। বহিষ্কৃত হয়েছেন দল থেকেও। নয়া দল ঘোষণাও করেছেন তেজপ্রতাপ। এবার জনশক্তি জনতা দলের নেতা তেজপ্রতাপের বিরুদ্ধে অভিযোগ দায়ের পুলিশের।

আরও পড়ুন – দুর্যোগে মহারাষ্ট্রকে দেড় হাজার কোটি, বাংলাকে শূন্য! বিজেপির বঞ্চনা ফাঁস করলেন শিণ্ডে

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...