Wednesday, March 25, 2026

নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিলেন অভিষেক, সারলেন জনসংযোগ

Date:

Share post:

নির্ধারিত সূচি মেনেই মঙ্গলবার নৈহাটি (Noihati) বড়মার মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কালীপুজোর পরের দিন বিকেলে সেখানে ভক্তদের ঢল। অভিষেক পৌঁছতেই উচ্ছ্বসিত সবাই। তবে, তৃণমূল সাংসদের পুজোর জন্য কোনও দর্শনার্থীকে অপেক্ষা করতে হয়নি। তাঁরা নিজেদের মতোই দর্শন করেছেন। অভিষেরককে সামনে দেখে উৎসাহিত তাঁরা। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকও হাত নাড়েন দু’পাশে দাঁড়ানো মানুষের উদ্দেশ্যে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে আদর করতেও দেখা যায় তাঁকে।

সোমবার ছিল কালীপুজো। সেদিন বিকেলে লেক কালীবাড়িতে পুজোয় দেন অভিষেক। সেখান থেকে সপরিবারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির পুজোয়। সেখানে পুজোয় অংশগ্রহণ করেন। যজ্ঞে বসেন। মঙ্গলবার, বড়মার মন্দিরে যাওয়ার কথা ছিল অভিষেকের।

এদিন দুপুরেই নৈহাটি বড়মার মন্দিরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রথমে মূল মন্দিরের পাশেই মণ্ডপে থাকা বড়মার মূর্তির সামনে বসে পুজো দেন তিনি। প্রদীপ, ধূপ দেখিয়ে মায়ের আরতি করেন। সঙ্গে ছিলেন বারাকপুরের তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ, নারায়ণ গোস্বামী, সোমনাথ শ্যাম, কাউন্সিলর অরূপ চক্রবর্তী, যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

নৈহাটিতে বড়মার মন্দিরে অভিষেক পুজো দিয়ে বেরোতেই তাঁকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন উপস্থিত দর্শনার্থীরা। অভিষেকও (Abhishek Banerjee) তাঁদের উদ্দেশ্য অভিষেক হাত নেড়ে প্রত্যুত্তর দেন। দাঁড়িয়ে থাকে শিশুকে স্নেহের ছোঁয়া।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...