Wednesday, March 25, 2026

আলিপুরের রহস্যমৃত্যুতে নয়া মোড়! নাবালিকা আর জি কর-কাণ্ডে দোষী সঞ্জয়ের ভাগ্নি

Date:

Share post:

আলোর উৎসবের মধ্যেই বিষাদের ছায়া। রবিবার সন্ধেয় আলিপুরে বাড়ির আলমারি থেকে উদ্ধার হয় ক্লাস ফাইভের ছাত্রীর ঝুলন্ত দেহ। তবে, তদন্ত নেমে নয়া তথ্য পুলিশের (Police) হাতে। মৃত নাবালিকা আর জি কর-কাণ্ডে (R G Kar Case) দোষী সঞ্জয় রাইয়ের (Sanjay Rai) ভাগ্নি। মায়ের মৃত্যুর পরে ওই নাবালিকার মাসিকে বিয়ে করেছিলেন তাঁর বাবা। তবে, সৎমা নানা আজুহাতে মেয়ের উপর অত্যাচার করত বলে অভিযোগ নাবালিকার ঠাকুমা-সহ প্রতিবেশীদের।

শহরের এক নামী বেসরকারি স্কুলের ছাত্রী (School Student) ছিল ১১ বছরের ওই নাবালিকা। রবিবার সন্ধেয় তার বাবা অফিসে ছিলেন, মা দিওয়ালির বাজার করতে গিয়েছিলেন। ফিরে এসে বারবার ডাকলেও মেয়ে দরজা না খোলায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। ঘরের সব জায়গায় খুঁজে না পেয়ে সন্দেহ হওয়ায় আলমারি খোলেন। তখনই আলমারির মধ্যে ঝুলন্ত অবস্থায় নাবালিকার দেহে মেলে। দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে পুলিশ।
আরও খবর: শব্দদানব থাবা বসালো মধ্যরাতেও, মহানগরীর দূষণ বাড়ল ১০গুণ, গ্রেফতার ৪৫

এরপরই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, আর জি কর-কাণ্ডে (R G Kar Case) সাজাপ্রাপ্ত সঞ্জয়ের দিদির সঙ্গ বিয়ে হয়েছিল নাবালিকার বাবার। কয়েকবছর আগে তাঁর মৃত্যু পরে শ্যালিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর। শ্যালিকাকে বিয়েও করেন। স্ত্রী-মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন। মৃতার ঠাকুমার অভিযোগ, নাতনির সঙ্গে তাঁদের করতে দিতেন না পুত্রের দ্বিতীয় স্ত্রী। নানা অজুহাতে নাবালিকাকে অত্যাচার করতেন তাঁর সৎমা অভিযোগ ঠাকুমা-সহ প্রতিবেশীদের।

তবে, পঞ্চম শ্রেণির ছাত্রী কীভাবে আত্মহত্যার করল- তা নিয়ে প্রশ্ন উঠেছে। খুনের সম্ভাবনাও খতিয়েদেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট (Post Mortem Report) হাতে পেলেই খুন না আত্মহত্যা তা স্পষ্ট হবে।

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...