Tuesday, March 24, 2026

রাজ্যজুড়ে চালু হচ্ছে এক জানালা রেশন–অভিযোগ ব্যবস্থা

Date:

Share post:

রাজ্যজুড়ে রেশন পরিষেবা ও ধান ক্রয় সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিকে আরও স্বচ্ছ, সহজ ও নাগরিক-বান্ধব করতে এক জানালা ব্যবস্থা চালু করতে চলেছে খাদ্য দফতর। এই ব্যবস্থার মাধ্যমে নাগরিক ও কৃষকেরা সরাসরি দফতরের সঙ্গে যোগাযোগ করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন।

খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীভূতভাবে একটি হেল্পডেস্ক-সহ-কল সেন্টার চালু করা হবে। সপ্তাহে সাত দিন সকাল থেকে রাত পর্যন্ত টানা ১২ ঘণ্টা এই সেন্টার কাজ করবে। বাংলা, ইংরেজি ও হিন্দি— তিন ভাষাতেই তথ্য ও অভিযোগ সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে। অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর নির্ধারিত হয়েছে ১৯৬৭, ১৪৪৪৫ এবং ১৮০০৩৪৫৫৫০৫।

এ ছাড়াও নাগরিকরা এসএমএস, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা অনলাইন পোর্টালের মাধ্যমেও নিজেদের অভিযোগ জানাতে পারবেন। প্রতিটি অভিযোগের জন্য আলাদা টিকিট নম্বর দেওয়া হবে, যাতে অভিযোগকারী সহজে পরবর্তী আপডেট জানতে পারেন। নিয়মিত অভিযোগের বিশ্লেষণ করে প্রশাসন রিপোর্ট তৈরি করবে, যাতে পুনরাবৃত্ত সমস্যা বা প্রশাসনিক ঘাটতি চিহ্নিত করা যায়।

নতুন হেল্পডেস্কে আধুনিক কল ম্যানেজমেন্ট ব্যবস্থা থাকবে— স্বয়ংক্রিয় কল বণ্টন, কল রেকর্ডিং, আইভিআর পরিষেবা, বুদ্ধিদীপ্ত রাউটিং এবং ওয়েব-ভিত্তিক অভিযোগ পোর্টালের সঙ্গে সংযুক্তি। প্রাথমিকভাবে ১৬টি অপারেটর টার্মিনাল চালু হবে, পরে প্রয়োজন অনুযায়ী তা বাড়ানো হবে। অপারেটরদের কাজ তদারকি করবেন নিযুক্ত সুপারভাইজাররা। দফতর সূত্রে জানা গিয়েছে, নাগরিকদের তথ্য সম্পূর্ণভাবে সরকারি মালিকানায় থাকবে এবং গোপনীয়তা রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রশাসনের আশা, এই প্রকল্প রাজ্যের ই-গভর্ন্যান্স পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে, দায়বদ্ধতা বাড়াবে এবং জনকল্যাণমূলক পরিষেবার প্রাপ্যতা সহজতর করবে।

আরও পড়ুন – দধিকর্মা-সহ একাধিক উপাচারে সাঙ্গ মমতার বাড়ির কালীপুজো, ব্যস্ততার মধ্যেই জরুরি আলোচনা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...