Sunday, March 1, 2026

দুর্গাপুর-কাণ্ডে এবার টিআই প্যারেড, গোপন জবানবন্দি ২ অভিযুক্তর

Date:

Share post:

দুর্গাপুরের (Durgapur Rape case) বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্রীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৬জনের মধ্যে পাঁচজনের টিআই প্যারেডের অনুমতি মিলল। নির্যাতিতার সহপাঠীর টিআই প্যারেড হবে না কারণ সে নির্যাতিতার পূর্বপরিচিত। এদিকে, ধৃত ৬জনকে জামিন আবেদন নাকচ হয়। এদিকে, শেখ রিয়াজউদ্দিন ও শফিক শেখকে গোপন জবানবন্দি দেওয়ার জন্য আবেদনের সম্মতি দিয়েছে আদালত।

পাঁচজনের টি আই প্যারেড করার অনুমতির জন্য আবেদন করা হয় এবং অনুমতি পাওয়া গিয়েছে বলে জানান আইনজীবী। নির্যাতিতার সহপাঠীর টি আই প্যারেড হবে না কারণ সে নির্যাতিতার সহপাঠী বলে আগেই পরিচিত হয়ে গিয়েছে।  আরও পড়ুন: ওয়ালস হাসপাতাল থেকে সদ্যজাতকে চুরির কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করল পুলিশ, আটক মহিলা

১০ অক্টোবর রাতে আই কিউ সিটি মেডিক্যাল কলেজের এক পড়ুয়াকে পাশের জনঙ্গলে ধরর্ষণ হয় বলে অভি্যোগ ওঠে। রাজ্য উত্তাল হয়। গ্রেফতার হয় পাঁচজন। কয়েকদিন পরে গ্রেফতার হয় মেডিক্যাল কলেজের নির্যাতিতা পড়ুয়ার সহপাঠী। সহপাঠীই কি ধর্ষক? সূত্রের খবর, পাঁচজন অভিযুক্ত কিন্তু যেকোনও পরীক্ষার সামনে বসতে রাজি। প্রশ্ন উঠছে তবে কি আসল সত্য জানতে লাই ডিক্টেররের সাহায্য নেওয়ার প্রয়োজন হবে?

ঘটনায় মিসিং লিঙ্ক রয়েছে। ৪০ মিনিট সময় নিয়েই ধন্ধ। কী ঘটেছিল এই ৪০ মিনিটে? কারণ এই চল্লিশ মিনিট সহপাঠী নির্যাতিতাকে ছেড়ে ক্যাম্পাসে ছিলেন। চল্লিশ মিনিট যেমন পুলিশের কাছে এখনও ধোঁয়াশায় ভর্তি তেমনই এটাও ঠিক যে, সহপাঠীর সঙ্গে প্রেমের বা ঘনিষ্ট সম্পর্ক না থাকলে রাতে কেউ এভাবে জঙ্গলে যায় না। জঙ্গলে কি সহপাঠীর সঙ্গে ঘনিষ্ট অবস্থায় ছিলেন নির্যাতিতা? লাই ডিক্টেটর কী সেই প্রশ্নের জবাব দিতে পারেন? সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

spot_img

Related articles

ভোটার তালিকায় বিভ্রাট: ‘বিচারাধীন’ খোদ বিধায়ক ও বিডিও, নাম কাটা গেল কাউন্সিলরের

রাজ্যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা (এসআইআর) প্রকাশিত হতেই তীব্র চাঞ্চল্য। খোদ জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিক—...

দোল-হোলির রঙে সম্প্রীতির বার্তা, সোমে নেতাজি ইনডোরে মহামিলন উৎসবে মুখ্যমন্ত্রী

সামনেই দোল পূর্ণিমা, তার পরদিন হোলি। বসন্তের এই রঙের উৎসবে গোটা দেশের সঙ্গে মাতবে বাংলাও। তবে এবার সেই...

আগুনে মেজাজে টিম ইন্ডিয়া, পিচের চরিত্র থেকে সম্ভাব্য প্রথম একাদশ, রইল ইডেনের খুঁটিনাটি

ইডেনে রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup )মরন বাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারত(India)। শনিবার ক্রিকেটের নন্দন কাননে...

তুমি আমি আর কবিতা: অভিনয়-রাজনীতি ছাপিয়ে অন্য শতাব্দী, মন্ত্রমুগ্ধ শিশির মঞ্চ

অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দান— দুই জায়গাতেই তিনি সাবলীল। তিনি শতাব্দী রায়। তবে এবার তাঁর পরিচয় ছাপিয়ে উঠল...