Tuesday, March 24, 2026

মধ্যপ্রদেশে বিপজ্জনক রকেটের লড়াই, আহত ৩৫

Date:

Share post:

দূষণের জেরে যেখানে জেরবার গোটা দেশ, সেখানে আতসবাজি নিয়ে লড়াই অনুষ্ঠিত হচ্ছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhyapradesh)। বাজির লড়াইয়ের জেরে মঙ্গলবার ইন্দোরে (Indore) আহত হলেই অন্তত ৩৫ জন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। দীপাবলির (Diwali) আনন্দ সেখানে শেষ পর্যন্ত পরিণত হল সাধারণ মানুষের দুঃখ ও প্রশাসনের বিলম্বিত বোধোদয়ে। ‘উৎসব’ থামিয়ে দেওয়া হল আধ ঘণ্টা আগেই।

মধ্যপ্রদেশের ইন্দোরের কাছে গৌতমপুরা (Gautampura) গ্রামে প্রায় শতাব্দী প্রাচীন রীতি হিংগোট যুদ্ধ। দুপক্ষের যোদ্ধারা একে অন্যের দিকে জ্বলন্ত রকেটের (rocket) মতো বস্তু ছুঁড়ে এই যুদ্ধ চালায়। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষের ভিড় হয়। দর্শকদের রাখা হয় লোহার জালের (iron fencing) বাইরে। ১০ ফুট উঁচু জাল দেওয়া হয় তাঁদের নিরাপত্তার জন্য। প্রতি বছরই যোদ্ধা (fighter) থেকে দর্শক সকলেই আহত হন এই ‘উৎসবে’। ২০১৭ সালে এক দর্শকের মৃত্যুও হয়। মধ্যপ্রদেশ হাই কোর্টও এই জীবনহানিকর খেলা নিয়ে প্রশ্ন তুলেছিল। তা সত্ত্বেও প্রশাসনিক তৎপরতাতেই প্রতি বছর হচ্ছে এই মারণ উৎসব।

আরও পড়ুন: দীপাবলির দ্বিতীয় দিনেও লাগামছাড়া দূষণ: দিল্লিতে জারি নিষেধাজ্ঞা

দিপাবলীর পরের দিন বুধবার গৌতমপুরা (Gautampura) গ্রামে গ্রামে তুরা ও রুনজি গ্রামের কালাঙ্গি দলের মধ্যে এই জ্বলন্ত রকেটের (rocket) প্রতিযোগিতা হয়। এদিন দর্শকদের মধ্যে কেউ হতাহত না হলেও আহত হন প্রতিযোগীরাই। ভয়াবহ পোড়ার আঘাত (burn injury) নিয়ে ৫ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। ৩০ জনকে ঘটনাস্থলেই শুশ্রুষা করা শুরু হয়। এদের মধ্যে কেউ উড়ে আসা জ্বলন্ত হিংগোটে আহত। আবার কেউ উপর থেকে পড়া বাজির আগুনে। বুধবারের দুর্ঘটনার পরে ফের প্রশ্ন উঠেছে এই উৎসবের গ্রহণযোগ্যতা নিয়ে।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...