Wednesday, March 25, 2026

লোকপালের বিলাসিতার তদন্ত করবে কে? ৭০ লাখি ৭ গাড়ি কেনার টেন্ডারে তীব্র কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

দুর্নীতিদমন বিভাগ নিয়ে যাদের কাজ তাদের বার্ষিক বাজেটই (Budget) এখন আতশকাচের তলায়। কারণ, লোকপাল (Lokpal) আধিকারিকদের ব্যবহার করার জন্য বিলাসবহুল মহার্ঘ গাড়ি (Car) কেনার টেন্ডার (Tender) ডাকা হয়েছে। ৭ আধিকারিকের জন্য যে সাতটি গাড়ি কেনার জন্যে টেন্ডার ডাকা হয়েছে, সেই BMW ৩৩০ লি (লং হুইল বেস) গাড়ির একেকটির দাম প্রায় ৭০ লক্ষ টাকা। এই ঘটনা সামনে আসতেই সমালোচনা শুরু হয়েছে। তৃণমূলের তরফে মুখপাত্র তথা সাংসদ সাকেত গোখলে (Saket Gokhle) স্যোশাল মিডিয়া পোস্টে তীব্র কটাক্ষ করে লেখেন, “লোকপালের বিলাসিতা!”

দুর্নীতির উপর নজরদারি করার জন্য গঠিত ভারতের শীর্ষ প্রতিষ্ঠান লোকপালের (Lokpal) সম্প্রতি বাজেট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ১৬ অক্টোবর একটি পাবলিক টেন্ডার আহ্বানের মাধ্যমে লোকপাল নিজেদের ব্যবহারের জন্য সাতটি বিলাসবহুল বিএমডব্লিউ কেনার প্রক্রিয়া শুরু করেছে। এই গাড়িগুলির জন্য সরকারি কোষাগার থেকে অনুমানিক ৫ কোটি টাকার বেশি খরচ। বর্তমানে লোকপালের প্যানেলে সাতজনের মধ্যে একজন চেয়ারম্যান ও বাকি ৬জন সদস্য রয়েছেন। চেয়ারম্যান সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন বিচারপতি অজয় মানিকরাও খানউইলকর। যে সংস্থা সরকারি ব্যয়ের উপর নৈতিক নজরদারি করার দায়িত্বে রয়েছে, সেই সংস্থার নিজেদের ব্যবহারের জন্য এই ধরনের চরম বিলাসবহুল বাহন কেনার সিদ্ধান্ত ও প্রয়োজন নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।

এই বিষয়ে মোক্ষম প্রশ্নটি  ছুড়ে দিয়েছেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ। লোকপালকে ঠুকে নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) সাকেত লেখেন,
“লোকপালের বিলাসিতা
ভারতের লোকপালের বার্ষিক বাজেট ৪৪.৩২ কোটি টাকা
এখন সব সদস্যের জন্য প্রায় ৫ কোটি টাকায় ৭টি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি কিনছে লোকপাল। এটি পুরো বার্ষিক বাজেটের ১০%।
লোকপাল একটি দুর্নীতিবিরোধী সংস্থা বলে মনে করা হয়।
তাহলে দুর্নীতিগ্রস্ত লোকপালের বিরুদ্ধে কে তদন্ত করবে?“

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...