Wednesday, March 25, 2026

বৃষ্টির ভ্রুকুটি কাটছে না বঙ্গে! শুক্রবার থেকে বদলাবে আবহাওয়া

Date:

Share post:

বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ভ্রুকুটি কাটছে না বঙ্গে। এখন শুষ্ক আবহাওয়া (Weather) থাকলেও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের (Bay of Bangal) সুস্পষ্ট নিম্নচাপ গতি পরিবর্তন করে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। ফলে শুক্রবার থেকে বদলাবে আবহাওয়া। পাশাপাশি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে (North Bangal)।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়-বৃষ্টির (Rain Storm) পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবী ও পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ গতি পরিবর্তন করে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ১২ ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে এর গতি কম থাকায় বাংলায় কোনও প্রভাব পড়বে না।

সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে পার্বত্য এলাকায় আকাশ মেঘলা, বজ্রবিদ্যুৎ-সহ (Thunder storm) হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার জেলায় বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস। শনি থেকে সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শুক্রবার দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির (Rain) সম্ভাবনা থাকবে।

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...