Wednesday, March 25, 2026

যোগীরাজ্যে সাংবাদিককে পিটিয়ে খুন! বিজেপি রাজ্যে কোথায় নিরাপত্তা, উঠছে প্রশ্ন 

Date:

Share post:

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে (BJP state UP) সাংবাদিককে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াগরাজের সিভিল লাইনস এলাকার হোটেল হর্ষের সামনে দাঁড়িয়ে ছিলেন লক্ষ্মীনারায়ণ সিং (Laxmi Narayan Singh) ওরফে পাপ্পু নামে ৫৪ বছর বয়সী সাংবাদিক (Journalist)। আচমকা চড়াও হয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয় সাংবাদিককে। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্বরূপরানি নেহেরু হাসপাতালে (Swarup Rani Neheru Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ডবল ইঞ্জিন রাজ্যে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কী কারণে এই খুন তার কিনারা করে উঠতে পারেনি পুলিশ।

বাংলায় বিভিন্ন সংবাদ চ্যানেলের টক শোতে বসে সস্তার প্রচার পেতে যে বিজেপি নেতারা এরা যে শাসকদলকে কারণে-অকারণে হেনস্থা করার চেষ্টা করেন তারা ডবল ইঞ্জিন রাজ্যে সাংবাদিকের বাক স্বাধীনতা হরণ কিংবা নিরাপত্তাহীনতা নিয়ে যথারীতি মুখে কুলুপ এঁটেছেন। উত্তরপ্রদেশে প্রয়াত সাংবাদিক পাপ্পু হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট অশোক সিংয়ের ভাইপো ছিলেন। পুলিশ সূত্রে জানানো হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের ধরার চেষ্টা চলছে। দুই সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এনকাউন্টারে মূল অভিযুক্ত বিশাল গুরুতর জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

 

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...