Tuesday, March 24, 2026

চলন্ত বাসে ভয়াবহ আগুন, রাজস্থানের ঘটনার পুনরাবৃত্তি অন্ধ্রপ্রদেশে! মৃত একাধিক

Date:

Share post:

শুক্রবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার (Kurnul District) চিন্নাটেকুর গ্রামের কাছে বাইকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের সংঘর্ষে (bus accident in Andhra Pradesh) ভয়াবহ অগ্নিকাণ্ড। চলন্ত বাসে আগুন লেগে যাওয়ার ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গেছে। আহত বহু। পুলিশ জানিয়েছে, মৃতদের অনেকের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে, তাঁদের চিহ্নিত করা যাচ্ছে না। অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু (N. Chandrababu Naidu, Chief Minister of Andhra Pradesh) এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে ৪০ জন যাত্রী নিয়ে বেসরকারি সংস্থার মালিকানাধীন এই এসি বাসটি ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। সামনে হঠাৎ বাইক এসে পড়ায় দুজনের মধ্যে সংঘর্ষ হয়। এরপরই বাসে আগুন লেগে যায়। যাত্রীরা অনেকেই সেই সময় ঘুমিয়েছিলেন। ফলে ঘটনার আকস্মিকতা বুঝে ওঠার আগেই অনেকের মৃত্যু হয়। কয়েকজন আগুন লেগেছে টের পেয়ে জানলা দিয়ে লাফ মেরে বেরোতে গিয়ে যথেষ্ট আহত হন। পুলিশ সূত্রে খবর, বাসে আগুন লাগার পরেই ঘটনাস্থল থেকে পালিয়েছেন চালক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসতেই অনেকেই সম্প্রতি ঘটে যাওয়া রাজস্থানের বাস দুর্ঘটনার স্মৃতি মনে করেছেন। চলছে উদ্ধারকাজ। সমাজমাধ্যমে পোস্ট করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অগ্নিকাণ্ডের জেরে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের তরফে মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

 

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...