Wednesday, March 25, 2026

বামা কালীর নাচে মুগ্ধ শাহরুখের কেকেআর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাইটদের

Date:

Share post:

দীপাবলির আলো ঝলমলে উৎসবের মেজাজের শেষে প্রতিমা নিরঞ্জনেও উজ্জ্বল নদিয়ার শান্তিপুর (Shantipur, Nadia)। প্রতিবছরের মতো এবারও নৃত্যরত বামা কালীকে (Bama Kali) দেখতে ভক্ত তথা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের ছবি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে এ বছর সব কিছুকে ছাপিয়ে গেল শাহরুখ খানের (SRK)ক্রিকেট দল কেকেআরের (KKR) বিশেষ পোস্ট। লক্ষ লক্ষ ভক্তের সঙ্গে নেচেছেন স্বয়ং মা কালী। প্রায় ৫০০ বছরের প্রাচীন নৃত্যরতা বামা কালীকে দেখে মুগ্ধ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সমাজমাধ্যমে ছবি পোস্ট করে শ্রদ্ধা জানালো কিং খানের দল। ক্যাপশনে লেখা, ‘ঐশ্বরিক দৃশ্য’।

মা কালীকে সাধারণত ডান পা মহাদেবের বুকে রাখতে দেখা যায়। দক্ষিণাকালী বলতে আমরা এই মূর্তিকেই বুঝি। তবে বামা কালীর ক্ষেত্রে ছবিটা ভিন্ন। শিবের বুকে কালীমায়ের বাঁ পায়ের অবস্থান এই প্রতিমার অন্যতম বৈশিষ্ট্য। প্রত্যেক বছর শান্তিপুরের মালোপাড়ার কাছে বিরাট শোভাযাত্রা আয়োজিত হয়। প্রতিমাকে বাঁশের মাচায় স্থাপন করে নিরঞ্জনের সময় সেটিকে দোলানো হয়।মনে হয় যেন ভক্তদের সঙ্গে মা-ও নাচছে। ভক্তদের হাতে থাকে বিশাল মশালের উজ্জ্বল আলো। সবমিলিয়ে এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়। জনশ্রুতি অনুসারে, স্বপ্নাদেশের কারণেই দেবীকে এভাবে নাচাতে নাচাতে নিরঞ্জনে নিয়ে যাওয়া হয়।ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বামা কালীর নাচের এই দৃশ্য পোস্ট করেছে কেকেআর। যা দেখে শাহরুখের (Shahrukh Khan) দলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও।

 

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...