Saturday, April 18, 2026

কেরল থেকে ফেরার পথে নিখোঁজ পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার ওড়িশায়

Date:

Share post:

আলিপুরদুয়ার থেকে কেরলে কাজ করতে গিয়েছিল হাঞ্জালা ফিরদৌস (২১)। ট্রেনে বাড়ি ফেরার পথে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে। এরপর তার দেহ পাওয়া যায় ওড়িশায়। মুখে পাথর গোঁজা এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় দেহ। পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটার লছমনডাবরি গ্রামে। পরিবারের অভিযোগ, মাস দেড়েক আগে সে কেরলে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল। গত ১২ অক্টোবর বাড়ি ফেরার জন্য সেখান থেকে ট্রেনে উঠে সে। ১৩ তারিখেও বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা হয় তার। কিন্তু তারপর থেকেই ছেলের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। ১৫ তারিখ পার হয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় বাধ্য হয়ে জিআরপির দ্বারস্থ হয় ওই পরিযায়ী শ্রমিকের পরিবার। এরপর শুক্রবার ওড়িশার ভুবনেশ্বরে গঞ্জম জেলায় ওই শ্রমিকের দেহ পাওয়া গিয়েছে।

আরও পড়ুন – বিধাননগরে আর থামবে না ট্রেন, জেনে নিন সেই তালিকা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...