Tuesday, March 31, 2026

বেঙ্গালুরুতে সিগন্যাল ভেঙে ছুটল অ্যাম্বুল্যান্স, মৃত ২

Date:

Share post:

বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় সিগন্যাল ভেঙে ছুটল একটি অ্যাম্বুল্যান্স। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল ২ জনের। সামনে দাঁড়িয়ে থাকা একাধিক স্কুটার, বাইকে ধাক্কা মেরে ছুটেছিল অ্যাম্বুল্যান্সটি। শনিবার রাত ১১টা নাগাদ বেঙ্গালুরুর রিচমন্ড সার্কেল এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, এদিন রিচমন্ড সার্কেলের একটি সিগন্যালে অনেকগুলো গাড়ি পরপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন থেকে অত্যন্ত দ্রুতগতিতে থাকা একটি অ্যাম্বুল্যান্স সামনে দাঁড়িয়ে থাকা তিনটি বাইকে ধাক্কা মারে। একটি স্কুটিকে কয়েক মিটার পর্যন্ত ঠেলে দিয়ে একটি ট্র্যাফিক পুলিশের আউটপোস্টে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্সটি।

এদিনের এই ঘটনায় ইসমাইল নামে বছর চল্লিশের এক ব্যক্তি এবং তাঁর স্ত্রী ইসমাইল বানুর মৃত্যু হয়েছে। আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁরা আপাতত স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, স্থানীয়রা গিয়ে উল্টে যাওয়া অ্যাম্বুল্যান্সটিকে সোজা করেন। অ্যাম্বুল্যান্সের নীচে একাধিক বাইক আটকে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় উইলসন গার্ডেন ট্র্যাফিক পুলিশ। ঘটনার পরে ঘাতক অ্যাম্বুল্যান্সের চালক অশোককে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন: রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

Related articles

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...