Monday, February 23, 2026

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

Date:

Share post:

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজ করাচ্ছে গেরুয়াশিবির। এই অভিযোগ আগেই করেছিল তৃণমূল-সহ অবিজেপি দলগুলি। এবার হরিয়ানায় (Haryana) ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব কংগ্রেস (Congress) নেতা তথা লোকসভার বিরোধী দলনেতার রাহুল গান্ধী (Rahul Gandhi)। রীতিমতো নথি দেখিয়ে তাঁর দাবি, ব্রাজিলের এক মডেলের ছবি ব্যবহার করে অন্তত ২২টি ‘ভুয়ো’ ভোটার কার্ড ‘জালিয়াতি’ করেছে বিজেপি। যদিও রাহুলের অভিযোগ উড়িয়েছে নির্বাচন কমিশন।

এই নিয়েই কংগ্রেস নেতার অভিযোগ, ভোটচুরি করে নির্বাচন জিতেছে গেরুয়া শিবির। বুধবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ করেন রাহুল (Rahul Gandhi)। এলইডি-স্ক্রিনে একটি তরুণীর ছবি দেখান তিনি। প্রশ্ন তোলেন কে এই রহস্যময়ী নারী? গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে (Assembly Election) কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করে বিজেপি। রাহুলের দাবি, হরিয়ানার ভোটার তালিকায় এক ব্রাজিলীয় মডেলের (Brazilian Model) ছবি ব্যবহার করে কমপক্ষে ২২টি ‘ভুয়ো’ ভোটার কার্ড (Voter Card) তৈরি করা হয়। অভিযোগ, কোথাও নাম সীমা, কোথাও সুইটি, কখনও আবার সরস্বতী- নাম দিয়ে ভোটার কার্ড তৈরি হয়েছে।

রাহুলের অভিযোগ, হরিয়ানার ২কোটি ভোটারের মধ্যে ২৫লক্ষই ভুয়ো! পরিসংখ্যান তুলে তাঁর দাবি, মোট ভোটারের প্রায় ১২শতাংশই জাল। ভুয়ো ভোটার কাজে লাগিয়েই হরিয়ানায় জিতেছে পদ্মশিবির। কংগ্রেস সাংসদরে মতে, “বড় জালিয়াতি হয়েছে হরিয়ানার বিধানসভা ভোটে।“ গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে ‘পরিকল্পিত’ কৌশল নিয়েছিল বিজেপি। বিজেপির এই ভোটচুরির ষড়যন্ত্রের অভিযোগ আগেই করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তাঁদের অভিযোগ, ভোটের আগে মহারাষ্ট্র বা হরিয়ানায় এই ভোটচুরি ধরতে পারেনি কংগ্রেস। বাংলায় সেই কারণে আগে থেকেই সতর্ক শাসকদল।

সেই কথার প্রতিধ্বনিই যেন শোনা গেল রাহুলের গলায়। তাঁর অভিযোগ, “কংগ্রেসকে হারাতে হরিয়ানায় বিজেপি কমিশনের সঙ্গে আঁতাঁত করেছিল।“ তিনি বলেন, “ভোটের পরে প্রায় সব বুথফেরত সমীক্ষায় দেখা গিয়েছিল হরিয়ানার বিধানসভা ভোটে কংগ্রেস জিতছে। কিন্তু ফলপ্রকাশের পর দেখা গেল পুরো উল্টো। এটা কী করে হতে পারে?“ রাহুলের দাবি, “হরিয়ানার ইতিহাসে প্রথম বার পোস্টাল ব্যালটগুলি প্রকৃত ভোটের সঙ্গে মেলেনি।“
আরও খবর: SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

রাহুল যে ব্রাজলীয় মডেলের কথা বলছেন তিনি ম্যাথুজ ফেরেরো। কংগ্রেস নেতার কথায়, অন্তত ১০টি ভিন্ন বুথে ব্রাজলীয় মডেল ‘ভোট দিয়েছেন’। শুধু ওই ছবি নয়, রাহুলের অভিযোগ, হরিয়ানার এক বিধানসভা কেন্দ্রে একই মহিলার ছবি দেওয়া ১০০টি ভোটার কার্ড পাওয়া গিয়েছে। এক মহিলার ছবি দেখিয়ে রাহুল দাবি ২টি ভোটকেন্দ্রে ভোটার তালিকায় অন্তত ২২৩ বার রয়েছে ওই মহিলার ছবি। কারচুপি আড়াল করতে নির্বাচন কমিশন বুথের সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে বলেও মারাত্মক অভিযোগ করেন রাহুল। যদিও রাহুলের অভিযোগ খারিজ করে নির্বাচন কমিশন জানিয়েছে হরিয়ানার ভোটার তালিকার বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়েনি। কোনও মামলাও হয়নি।

spot_img

Related articles

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

  আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি। এক...

প্রয়াত ফেলানি বসাক: এক অধ্যায়ের অবসান

যে আন্দোলন ঘুরিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের চাকা, তার মূল সঙ্গী ফেলানি...

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...