Friday, April 3, 2026

বুধের সকালে ভয়াবহ দুর্ঘটনা যোগীরাজ্যে, ট্রেন থেকে ভুল দিকে নামতে গিয়ে নিহত ৬

Date:

Share post:

বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। সূত্রের খবর চুনার রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। কার্তিক পূর্ণিমা স্নানের জন্য আসা নিহতরা নির্ধারিত প্ল্যাটফর্মের পরিবর্তে ভুল দিকে নেমে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা কালকা-হাওড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হন। ট্রেনের ধাক্কা এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। সকাল ৯.১৫ মিনিটে গোমো প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে নেমে যাত্রীরা ভুল দিক থেকে রেললাইন পার হচ্ছিলেন। তিন নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যাওয়া কালকা মেলের ধাক্কায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। নিহত যাত্রীদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় ট্রেনযাত্রীদের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। রেলের তরফে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

 

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...