Saturday, April 4, 2026

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

Date:

Share post:

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর রাজ্যের স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, তামাক-নিকোটিনযুক্ত গুটখা বা পানমশলার (Pan Masala) উৎপাদন, মজুত, সরবরাহ ও বিক্রি নিষিদ্ধ থাকবে রাজ্যে। ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিবছর জনস্বাস্থ্য রক্ষার্থে এই বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের ফুড সেফটি (Food Safety) কমিশনার। স্বাস্থ্য দফতরের তরফে কী কী জানানো হয়েছে,
⦁ তামাক-নিকোটিন মেশানো গুটখা ও পানমশলার ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর
⦁ মুখগহ্বর, গলা ও ফুসফুসের ক্যানসার-সহ নানা গুরুতর অসুস্থতার অন্যতম প্রধান কারণ এগুলি
⦁ এই ধরনের পণ্য রাজ্যে নিষিদ্ধ
⦁ নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে
আরও খবরবৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই পদক্ষেপ অব্যাহত থাকবে। সচেতনতার মাধ্যমে তামাকজাত দ্রব্যের ব্যবহার কমানোই প্রধান লক্ষ্য।

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...