Saturday, April 4, 2026

KIFF: গাধার নীরব দৃষ্টি দিয়ে মানুষের আত্মার প্রতিবিম্ব দেখাল পোল্যান্ডের ছবি ‘ইও’ 

Date:

Share post:

তারিখ মিলিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF 2025) সপ্তম দিন হলেও চলচ্চিত্র উৎসব আবহে নন্দন-রবীন্দ্র সদন চত্বরে আজ যেন নবমীর মেজাজ। বৃহস্পতিতে সিনে প্রাঙ্গণে ছড়িয়ে পড়বে উৎসব বিদায়ের বিষাদ। তাই বুধের সকাল থেকে ক্যাটালগ মিলিয়ে সিনেমা দেখার শুরু। ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) এদিনের অন্যতম আকর্ষণ ছিল থিম কান্ট্রি পোল্যান্ডের সিনেমা ইও (EO)। রবার্ট ব্রেস-র কিংবদন্তি চলচ্চিত্র Au Hasard Bulthazar-কে শ্রদ্ধার্ঘ জানিয়ে জের্জি স্কলিমোসকির সিনেমা EO এক নীরব প্রাণীকে সামনে রেখে সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা অস্তিত্বের শূন্যতাকে বড় পর্দায় তুলে ধরেছেন। সিনেমা শুরু হয় এক সার্কাসে যেখানে ছোট্ট গাধা ‘ইও’ তার নির্দেশকের নির্দেশনা মতো দর্শকদের আনন্দ দেয়। কিন্তু একটা সময় সার্কাস বন্ধ হয়। EO বিচ্ছিন্ন হয়ে যায় প্রিয় মানববন্ধন থেকে। এরপর শুরু তার দীর্ঘ যন্ত্রণার যাত্রা। সিনেমায় সংলাপ প্রায় নেই কিন্তু চিত্রকাব্যের সিম্ফনি তৈরি করলেন পরিচালক। সকাল ১১ টায় রবীন্দ্রসদন (Rabindra Sadan) প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় ৮৮ মিনিটের এই সিনেমা যা অদ্ভুত এক ভালো লাগা এনে দিয়েছে দর্শকের চোখে মুখে।

এবছরের চলচ্চিত্র উৎসবের থিম ‘Beyond the Borders’। এই প্রেক্ষাপটে আজ বিকেল সাড়ে চারটে নন্দন ১-এ প্রদর্শিত হতে চলেছে অভিবাসন সমস্যা নিয়ে তৈরি লেবাননের ছবি ‘টেলস অফ দ্য উন্ডেড ল্যান্ড’। সন্ধ্যা সাড়ে ছটায় রবীন্দ্র সদনে সুমন মৈত্র (Suman Maitra) পরিচালিত ঋত্বিক ঘটককে শ্রদ্ধা জানিয়ে তৈরি হওয়া ছবি A 2 দেখার সুযোগ থাকছে। এই ছবিতে মিলবে ‘মেঘে ঢাকা তারা’র একাধিক ঝলক। পাশ্চাত্য সুর থেকে অনুপ্রাণিত সিনেমার গান নিয়ে বুধের সান্ধ্য লগ্নে একতারা মুক্ত মঞ্চে জমবে ‘গানে গানে সিনেমা’র আড্ডা। অংশগ্রহণে জোজো, অঙ্কন, গার্গী। সঞ্চালক বিশ্বনাথ বসু (Biswanath Basu)।

মঙ্গলে যাঁরা মিস করে গেছেন বুধের সন্ধ্যায় তাঁদের জন্য রাধা স্টুডিওতে (Radha Studio) চন্দ্রাশিস রায় (Chandrasish Ray)পরিচালিত ‘পড়শি’ দেখার সুযোগ থাকছে।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...