Monday, April 13, 2026

ঘুমন্ত অবস্থায় জ্বলে গেল বাস! মদিনায় পুড়ে মৃত্যু অন্তত ৪২ ভারতীয়র

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু হল অন্তত ৪২ ভারতীয় তীর্থযাত্রীর। রবিবার মধ্যরাতে সৌদি আরবের (Saudi Arab) মদিনার উমরাহে যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষ। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন মহিলা এবং ১০ জন শিশু রয়েছে। তবে মৃতের সংখ্যা এখনও সঠিকভাবে জানা যায়নি। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সমস্ত সাহায্য করছে ভারতীয় দূতাবাস (Indian Embassy) বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী (External Affairs Minister)।

এখনও পর্যন্ত খবর কেবল একজনই বেঁচে রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, বাসটি মক্কা (Mecca) থেকে মদিনার (Madina) দিকে যাচ্ছিল। ভারতীয় সময় রাত ১.৩০ নাগাদ দুর্ঘটনাটি (bus accident) ঘটে। বাসের বেশিরভাগ যাত্রীই তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে গিয়েছিলেন।

জেড্ডায় ভারতের কনস্যুলেট জেনারেলের কন্ট্রোল রুমের নম্বর – ৮০০২৪৪০০০
কেন্দ্রের সরকার কন্ট্রোল রুমের নম্বর – +৯১ ৭৯৯৭৯৫৯৭৫৪ এবং +৯১ ৯৯১২৯১৯৫৪৫

আরও পড়ুন: ২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, সৌদি আরবে বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সমস্ত সাহায্য করছে ভারতীয় দূতাবাস (Indian Embassy)। নিহতদের পরিবারকে পূর্ণ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। রিয়াধে (Riyadh) আমাদের দূতাবাস এবং জেড্ডায় (Jeddah) কনস্যুলেট এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিক এবং পরিবারগুলিকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...