Monday, April 13, 2026

কাজে গাফিলতি! বেলেঘাটার ৭ বিএলও-কে শোকজ কমিশনের

Date:

Share post:

এস আই আর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে মারাত্মক গাফিলতি ধরা পড়ায় কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত জন বুথ লেভেল অফিসারকে (বিএলও) কারণ দর্শাতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরের মধ্যে কেন তাঁরা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেননি, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। কমিশন সূত্রের খবর, জবাব সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

কমিশনের নির্দেশ ছিল—সংগ্রহ করা এনুমারেশন ফর্মের অন্তত ৩০ শতাংশ ডিজিটাইজ করতে হবে। কিন্তু ওই সাত জন বিএলও ডিজিটাইজ করেছেন মাত্র ৪ থেকে ৮ শতাংশ ফর্ম। এক কমিশন আধিকারিকের মন্তব্য, “এই গতিতে কাজ করলে ৪ ডিসেম্বরের মধ্যে পুরো ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করা অসম্ভব।”

অভিযোগ উঠেছে, অনেক বিএলও ফর্ম সংগ্রহ করলেও ডিজিটাইজেশনে অনীহা দেখাচ্ছেন। কমিশনের এক আধিকারিক বলেন, “বিএলও অ্যাপে কিছু প্রযুক্তিগত সমস্যা আছে, তা আমরা জানি। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতেই হবে।” রাজ্য জুড়ে ডিজিটাইজেশনের অগ্রগতি সম্পর্কে কমিশনের এক কর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত ৯৯.৭ শতাংশ ফর্ম বিলি করা হয়েছে। তার মধ্যে প্রায় ২৫.৫ শতাংশ বা প্রায় ১.৯ কোটি ফর্ম ইতিমধ্যেই ডিজিটাইজ করা হয়েছে। বেলেঘাটার সাত বিএলও-র এই গাফিলতি তাই কমিশনের নজরে বিশেষভাবে এসেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- ‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...