Monday, March 9, 2026

ক্যান্সারে আক্রান্ত শ্রাবণী, সাহায্যের আবেদন টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর

Date:

Share post:

মারণরোগ ক্যান্সারে আক্রান্ত টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী (Actress) শ্রাবণী বণিক (Shraboni Banik)। অভিনেত্রী হলেও, এই চিকিৎসার জন্য আর্থিক পরিস্থিতি তাঁর নেই। ক্যানসারের (Cancer) সঙ্গে লড়াই করার জন্য এই মুহূর্তে প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। উপায় না দেখেই স্যোশাল মিডিয়াতে সাহায্য চাইল অভিনেত্রীর পরিবার। এদিন অভিনেত্রীর ছেলে লিখেছেন মাকে বাঁচানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন তাই এই অবস্থায় সকলের সাহায্য প্রয়োজন।

ছোট পর্দা হোক বা বড় পর্দা শ্রাবণীর (Shraboni Banik) ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি অসাধারণ কাজ। বহু ধারাবাহিকে দারুণ অভিনয় করে মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন শ্রাবণী। লালকুঠি, রাঙা বউ, গোধূলী আলাপ, সোহাগ চাঁদ ধারাবাহিকে তাঁর অভিনয় আলাদা মাত্রা এনে দিয়েছিল। সেই তিনিই এখন ক্যানসারের সঙ্গে লড়ছেন। অভিনেত্রী ছেলে সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। সেটাতে লেখা রয়েছে, “সবার প্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিকের ছেলের আবেদন শ্রাবণী মারণরোগ ক্যান্সারে আক্রান্ত ৷ আপনাদের সাহায্য চাই ৷”
আরও খবরধর্মেন্দ্রর বায়োপিকে সলমন! বলিউডের হিম্যানের প্রয়াণের পরই কানাঘুষো শুরু

এছাড়াও ক্রাউড ফান্ডিং এর প্রসঙ্গ তুলে অভিনেত্রীর ছেলে লিখেছেন, “আমি আমার মা অভিনেত্রী শ্রাবণী বনিকের জন্য আর্থিক তহবিল সংগ্রহ করছি ৷ আমার মা ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা অর্থাৎ ফুসফুস ক্যান্সার এবং মেটাস্টেসিসে ভুগছেন। পরিবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় মোট অর্থ সংগ্রহের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে ৷ কিন্তু সমস্ত চিকিৎসা খরচ বহন করতে আরও ১২ লক্ষ টাকা প্রয়োজন। যেহেতু চিকিৎসায় প্রয়োজনীয় পরিমাণ বিপুল তাই এই সংকটের সময় চিকিৎসায় দান এবং সাহায্য করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ! অনুগ্রহ করে ডোনেশন বটনে ক্লিক করে এবং আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে এই পেজ শেয়ার করবেন ৷”

spot_img

Related articles

কেন মহিলাদের ভোট কাটছেন: তৃণমূল প্রতিনিধিদলের প্রশ্ন শুনে মেজাজ হারালেন জ্ঞানেশ!

বাংলা-বিরোধী, নারী বিরোধী বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনের মুখোশ খুলে গেল কমিশনের সঙ্গে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৈঠকে।...

বিজেপির সুরে সুর বামেদের: এক দফায় ভোটের দাবি, ৬০ লক্ষ ভোটার নিয়ে কমিশনে প্রশ্ন

নির্বাচনের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের। আর সেই প্রস্তুতিতে রাজ্যে জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক নয়টি দলের সঙ্গে সোমবার বৈঠক...

চলে গেলেন ‘রসিক’ তমাল রায়চৌধুরি: সোমে শ্রদ্ধা টেকনিশিয়ান স্টুডিয়োতে

ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত। চলে গেলেন টলিউডের অন্যতম নক্ষত্র তমাল রায়চৌধুরি। বার্ধক্যজনিত সমস্যা ছিল তাঁর। তবে এভাবে তাঁর...

বিচারাধীন ভোটার নিয়ে কোনও কথা কমিশনকে বলল না বিজেপি: ১ দফায় ভোটের দাবি

রাজ্যের ৬০ লক্ষ মানুষ বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের আওতায়। অথচ নির্বাচন কমিশনের দফতরে প্রথম রাজনৈতিক দল হিসাবে বৈঠকে যোগ...