Sunday, April 19, 2026

‘হাঁটি হাঁটি পা পা’-র সাফল্য কামনায় দিঘার জগন্নাথ মন্দিরে আরতি রুক্মিনীর

Date:

Share post:

রাত পোহালেই মুক্তি পেতে চলেছে অর্ণব মিদ্যা পরিচালিত ছবি ‘হাঁটি হাঁটি পা পা’। প্রথমবার বড় পর্দায় একসাথে কাজ করছেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) বাবা-মেয়ের সম্পর্কের উপর ভিত্তি করেই এই ছবি বানিয়েছেন অর্ণব। চিরঞ্জিৎ-রুক্মিণী জুটির এই ছবি দেখতে উৎসুক দর্শক। বৃহস্পতিবার সিনেমা মুক্তির আগের দিন দিঘার জগন্নাথ মন্দিরে পুজো দিলেন নায়িকা রুক্মিণী। সঙ্গে ছিলেন ছবির পরিচালক অর্ণব মিদ্যা ও প্রযোজক অরুণাভ মিদ্যা। 

ইতিমধ্যেই গোয়ায় আয়োজিত ৫৬ তম IFFI-তে প্রদর্শিত হয়েছে ‘হাঁটি হাঁটি পা পা’ (Hanti Hanti Pa Pa)। সেখানেও উপস্থিত ছিলেন অভিনেত্রী। এদিন হালকা ঘিয়ে রঙের শাড়ি ও খোলা চুলে রুক্মিণীর স্নিগ্ধতায় মুগ্ধ ভক্তরা। মন্দির প্রাঙ্গনে ঢোকার পরেই মালা পরিয়ে স্বাগত জানানো হয়েছে তাঁদের। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ভক্তিভরে জগন্নাথের কাছে মাথা নত করে প্রণাম করেন রুক্মিণী মৈত্র। সিনেমার সাফল্য কামনায় করেন আরতি।  

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সেলুলয়েডে বাবা-মেয়ের সম্পর্কের গল্প ‘হাঁটি হাঁটি পা পা’ (Hanti Hanti Pa Pa) দর্শকের মনে কতটা প্রভাব ফেলবে এই নিয়ে বেশ উৎসাহী গোটা টিম। যদিও সকলেই এই ছবি নিয়ে বেশ আশাবাদী। নতুন ছবির প্রচারে রুক্মিণী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রান্নার শো-এ নিজের পছন্দ মতো দুটি পদও রেঁধেছেন। এখন দর্শকরা এই বাবা-মেয়ের জুটিকে কতটা গ্রহণ করে সেটাই দেখার। 
আরও খবরক্যান্সারে আক্রান্ত শ্রাবণী, সাহায্যের আবেদন টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর

Related articles

গুরুদ্বারের সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুই ভারতীয়ের!

বৈশাখী উৎসবের মধ্যেই ভয়াবহ ঘটনা ঘটল ইতালিতে (Itali)। কোভো (Covo) শহরে গুরুদ্বার থেকে বেরোনোর সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু...

২৫% পেয়েছেন, আরও ৪% শীঘ্রই পাবেন: বকেয়া DA নিয়ে বড় বার্তা মমতার

রাজ্য সরকারি ও সরকারের অনুমোদনপ্রাপ্ত সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে তারকেশ্বরের সভা থেকে বড় বার্তা দিলেন...

অপরাধীদের শাস্তির দাবিতে ৭ দিনের ‘টোটাল শাটডাউন’ মণিপুরে

ট্রংলাওবি বোমা (Tronglaobi Bombing) হামলায় দুই শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল মণিপুর (Manipur Violence)। ঘটনার এতদিন পেরিয়ে গেলেও মূল...

নন্দীগ্রামে ২৫ হাজারের বেশি ব্যবধানে তৃণমূল জিতবে: অধিকারীদের তীব্র কটাক্ষ অভিষেকের

আসন্ন বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিপক্ষে সেখানে প্রার্থী বিজেপি-ত্যাগী পবিত্র...