Tuesday, June 16, 2026

প্রকাশিত নবম-দশম ইন্টারভিউ-এর তালিকা: রয়েছে ৪০ হাজার নাম

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুলে শিক্ষক নিয়োগের তৎপরতায় স্কুল সার্ভিস কমিশন। সেই মতো একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার প্রকাশিত হল নবম-দশমের (Nine-Ten) শিক্ষক নিয়োগের ইন্টারভিউ-এর (interview) তালিকা। শুক্রবার সন্ধ্যা থেকেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (official website) পরীক্ষার্থীরা নিজেদের আইডি (ID), পাসওয়ার্ড (Password) এবং ফোন নম্বর (phone number) দিয়ে ফলাফল জানতে পারবেন। ৩২,২২০টি শূন্যপদের (seat) জন্য প্রায় ৪০ হাজার জনের নামের তালিকা (list) প্রকাশ করল এসএসসি (SSC)।

কমিশন জানিয়েছে,  তালিকায় যাদের নাম উপরের দিকে থাকবে, তারা ইন্টারভিউতে অগ্রাধিকার পাবে। তথ্য যাচাইয়ের জন্য কারা যোগ্য সেই তালিকাও প্রকাশ করেছে এসএসসি। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর কবে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশমে শূন্যপদ রয়েছে মোট ৩২ হাজার ২২০, পরীক্ষার্থী ছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন।

নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ সেই মতো পরীক্ষা, ফল প্রকাশ, ভেরিফিকেশন দ্রুততার সঙ্গে করছে কমিশন। কিন্তু এখনও একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়নি। যতদিন না একাদশ-দ্বাদশের ইন্টারভিউ শেষ হবে ততদিন নবম-দশমের জন্য ইন্টারভিউ শুরু করা যাবে না বলে জানিয়েছে এসএসসি। এই পরিস্থিতিতে খানিকটা সময় চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন।

আরও পড়ুন : হাইকোর্টে স্বীকৃতি এসএসসির যুক্তি! চাকরিতে বহালদের ‘যোগ্য’ স্বীকৃতি 

এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, এসএসসির (SSC) কাছে স্বচ্ছতা এবং মেধা একমাত্র গুরুত্ব। আমার ধারণা ওরা আদালত থেকে দিন ১৫ অতিরিক্ত সময় চাইবে। আমার সঙ্গে সেই মোতাবেক কথা হয়েছে।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...