Saturday, April 4, 2026

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

Date:

Share post:

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের মরসুমে জনসংযোগ বজায় রাখতে হরিশ মুখার্জি স্ট্রিটের ক্ষত্রিয় সমাজের কার্যালয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং তাঁদের অভাব-অভিযোগ ও কুশল সংবাদ আদানপ্রদান করেন।

এদিন মুখ্যমন্ত্রী যখন ক্ষত্রিয় সমাজের কার্যালয়ে পৌঁছন, তখন সেখানে উপস্থিত সদস্যরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন। স্থানীয় সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ক্ষত্রিয় সমাজের সদস্যদের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের দৈনন্দিন কাজকর্মের বিষয়েও সবিস্তারে জানতে চান। উপস্থিত সদস্যদের একাংশ জানান, মুখ্যমন্ত্রী যেভাবে সাধারণের সঙ্গে মিশে গিয়ে তাঁদের অভাব-অভিযোগের কথা শুনেছেন, তাতে তাঁরা আপ্লুত।এদিনের এই সফরের মাধ্যমে তিনি ফের একবার প্রমাণ করলেন যে, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতেই তিনি বেশি পছন্দ করেন। সাক্ষাৎকার শেষে মুখ্যমন্ত্রী ক্ষত্রিয় সমাজের সকল সদস্য এবং তাঁদের পরিবারকে উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানান।

আরও পড়ুন- ৫৬ দিনে সামশেরগঞ্জের ঘটনায় সাজা: কোন কোন তথ্য পেশ, স্পষ্ট করল পুলিশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...