Friday, April 10, 2026

আরাবল্লির নতুন সংজ্ঞাতে ‘না’! আগের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

আরাবল্লির নতুন সংজ্ঞা এখনই কার্যকর হচ্ছে না বলে আগের নির্দেশ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। সোমবার, শীর্ষ আদালতে আরাবল্লির ‘নতুন সংজ্ঞা’ নিয়ে শুনানিতে আদালত জানাল, ‘নতুন সংজ্ঞা’ জারি করার আগে খতিয়ে দেখা প্রয়োজন এই সংজ্ঞা অনুযায়ী পরিবেশের উপরে কী ধরণের প্রভাব পড়তে পারে। তার জন্য এক বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি ২১ জানুয়ারি।

সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রক যে নতুন সংজ্ঞাতে বলা হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটারের বেশি উঁচু না হলে সেই পাহাড়কে আর আরাবল্লি পাহাড়শ্রেণির অংশ বলে ধরা হবে না। ২১ নভেম্বর আদালত সেই নতুন সংজ্ঞাতেই সিলমহর লাগায়। যার পর থেকে কার্যত দেশ জুড়ে শুরু হতে থাকে প্রতিবাদ। পরিবেশ কর্মীদের দাবি ছিল, এই নতুন সংজ্ঞা কার্যকর হলেই বাড়বে লাগাম ছাড়া খনন কাজ। যার ফলে আরাবল্লি ও তার পার্শ্ববর্তী এলাকার বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। দিল্লির বায়ু দূষণও ভয়ঙ্কর রূপ নেবে বলেও দাবি ছিল পরিবেশ কর্মীদের। তবে সেই দাবি মানতে চায়নি সরকার। এই নিয়ে টানাপড়েনের মাঝে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট।

সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্‌-র বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানে আগের নির্দেশকে স্থগিত করার কথা জানাল সুপ্রিম কোর্ট। আরও পড়ুন: বাংলাদেশের পাঠ্যবই থেকে বাদ পড়ল মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ শিরোপা

Related articles

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...

এলিট মানসিকতার বিরুদ্ধে সরাসরি বার্তা, পরমা-সঙ্গীতাকে জবাব পূজারিণীর

সোশ্যাল মিডিয়ার (Social Media) আড়ালে বসে ইংরেজি উচ্চারণ আর উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরমা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee) ও...

বিজেপির ‘সংকল্পপত্র’ নয়া জুমলা! ভিডিও দেখিয়ে বিজেপির দ্বিচারিতা ফাঁস অভিষেকের

বিজেপির ইস্তেহারে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেকারভাতা। নয়া জুমলা নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...