Friday, April 10, 2026

বাংলার রেল কাজে ঢিলেমি! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলায় রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কলকাতা সহ গোটা রাজ্যে রেল প্রকল্পগুলির কাজ কেন্দ্রীয় সরকারের গাফিলতির কারণেই দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এই প্রসঙ্গে রাজ্য সরকারের অসহযোগিতা বা জমি জটের অভিযোগ উড়িয়ে দেন তিনি।

উল্লেখ্য, কেন্দ্রীয় রেলমন্ত্রী একাধিকবার দাবি করেছেন, বাংলায় রেল প্রকল্পের কাজে রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়া এবং জমি সংক্রান্ত সমস্যার কারণেই বহু প্রকল্পের কাজ এগোচ্ছে না। সেই অভিযোগেরই পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, রেলমন্ত্রী থাকাকালীন তিনি একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প ও কলকাতা মেট্রোর বিভিন্ন কাজ চালু করে দিয়ে গিয়েছিলেন। তাঁর দাবি, সেই সময় তিনি প্রায় দু’লাখ কোটি টাকা বরাদ্দ রেখে এসেছিলেন, যাতে পরবর্তীতে প্রকল্পগুলির কাজে কোনও সমস্যা না হয়। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার সেই প্রকল্পগুলিকেই বছরের পর বছর ধরে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘এই প্রকল্পগুলো আমি শুরু করে দিয়ে এসেছিলাম। ভাবিনি, ১৪-১৫ বছর ধরে সেগুলো এভাবে ঝুলে থাকবে। যতটা ঝোলানো যায়, ততটাই ঝোলাচ্ছে।’ তিনি আরও বলেন, দিঘা–তমলুক রেলপথ মাত্র ন’মাসের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হয়েছিল তাঁর আমলে। তাঁর দাবি, তিনি রেলমন্ত্রী থাকলে দু’বছরের মধ্যেই বাংলার বেশির ভাগ রেল প্রকল্পের কাজ শেষ হয়ে যেত।

আরও পড়ুন- দলনেত্রীর নির্দেশে ২৯৪ কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...

এলিট মানসিকতার বিরুদ্ধে সরাসরি বার্তা, পরমা-সঙ্গীতাকে জবাব পূজারিণীর

সোশ্যাল মিডিয়ার (Social Media) আড়ালে বসে ইংরেজি উচ্চারণ আর উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরমা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee) ও...

বিজেপির ‘সংকল্পপত্র’ নয়া জুমলা! ভিডিও দেখিয়ে বিজেপির দ্বিচারিতা ফাঁস অভিষেকের

বিজেপির ইস্তেহারে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেকারভাতা। নয়া জুমলা নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...