Monday, March 30, 2026

কেকেআরের থেকে চুক্তির টাকা পাবেন মুস্তাফিজুর? জেনে নিন আইপিএলের নিয়ম

Date:

Share post:

মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahaman )নিয়ে বিতর্ক চরমে। মোটা অঙ্কে বাংলাদেশি পেসারকে দলে নিয়েছিল কেকেআর(KKR)। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মুস্তাফিজুরকে (Mustafizur Rahaman)দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই(BCCI)। এর পরই বিতর্ক চরমে উঠে। কিন্তু ৯.২০ কোটি টাকা পাবেন মুস্তাফিজুর? আইপিএলের নিয়ম কী বলছে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আইপিএল(IPL) নিলামের নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি যদি নির্দিষ্ট অঙ্কে কোনও ক্রিকেটারকে নিলামে দলে নেয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট অর্থ ‘লক’ হয়ে যায়।  ক্রিকেটারকে তাঁর প্রাপ্য অর্থ দিতে ফ্র্যাঞ্চাইজি বাধ্য থাকবে। সাধারণত মরশুম শুরুর আগেই নিলামের দামের ১৫ শতাংশ অর্থ ক্রিকেটারকে দিয়ে দেওয়া হয়।

দলে নেওয়ার পর যদি সংশ্লিষ্ট ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে দেয় বা তিনি চোট পান, তাহলেও চুক্তির পুরো টাকাই পাবেন ক্রিকেটার। মুস্তাফিজুরের পক্ষে এই টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ তিনি চোট পাননি বা দল থেকে বাদও দেয়নি। টুর্নামেন্ট শুরুর আগেই তাঁকে বিসিসিআইয়ের নির্দেশে ছেড়ে দিয়েছে কেকেআর।

সংবাদসংস্থা পিটিআইকে আইপিএলের এক কর্তা জানিয়েছেন, ‘‘আইপিএলের সব ক্রিকেটারের বেতন বিমার আওতায় থাকেন। বিদেশিদের কেউ শিবিরে যোগ দেওয়ার পর বা প্রতিযোগিতা চলাকালীন চোট পেলে ফ্র্যাঞ্চাইজি টাকা দেয়। বিমা থেকে ৫০ শতাংশ পর্যন্ত দেওয়া হয়। ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ক্ষেত্রে বিসিসিআই নিজেরাই এই টাকা দেয়। কিন্ত মুস্তাফিজুরের পরিস্থিতি ভিন্ন। তিনি বিমার আওতায় পড়ছেন না। ফলে তাঁকে টাকা দিতে বাধ্য নয় কেকেআর।

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...