Friday, April 10, 2026

বৈভবের ক্যাচ ফেরাল সূর্যকুমারের স্মৃতি, নেট দুনিয়ায় ভাইরাল কিশোরের কীর্তি

Date:

Share post:

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শুরুতেই ছন্দে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশকে হেলায় হারিয়েছে ভারত। ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্সকে ছাপিয়ে চর্চায় বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) দুরন্ত ক্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে বৈভবের ক্যাচেই ম্যাচে ফিরল ভারত। সেইসঙ্গে বৈভবের ক্যাচ ফেরাল টি২০ বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমার যাদবের(surya kumar yadav) স্মৃতি।

বাংলাদেশের ইনিংসের ২৬তম ওভার। বিহান মালহোত্রার বলে তুলে মারেন মহম্মদ সামিউন বসির রাতুল। একটা সময় মনে হচ্ছিল বল বাউন্ডারি লাইনের সীমা পেরিয়ে যাবে। তখন ডিপ লং অফে ফিল্ডিং করছিল বৈভব ( Vaibhav Suryavanshi)। অসাধারণ জাজ বল প্রথমে তালুবন্দি করেন। তবে প্রথমে ঠিকমতো নিয়ন্ত্রণ রাখতে পারেনি। তৎক্ষণাৎ বলটি হাওয়ায় ছুড়ে দিয়ে নিজে চলে যায় বাউন্ডারি লাইনের বাইরে। এরপর অতি দ্রুত মাঠে ফিরে ক্যাচ নেন। এরপর পর পর উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

বৈভবের ক্যাচটিকেই টার্নিং পয়েন্ট বলে মনে করা হচ্ছে। কারণ সেই সময় বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩৬ রান। সামিউন ফিরতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে।ভারত জয় পেল। বৈভবের এই ক্যাচের ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাট হাতে দক্ষতা আগেই প্রমাণ করেছেন এবার কিন্ত ফিল্ডিংয়ে নিজের জাত চেনালেন বিহারের ১৪ বছরের তারকা।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

এর আগে বাংলাদেশের বিরুদ্ধে সূর্যবংশী ৬৭ বলে ৭২ রানের ইনিংস খেলেন। ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। এই ম্যাচে ঘটনার ঘনঘটা। বড়দের দেখানো পথে হাঁটল ছোটরাও। ভারতের অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আয়ূষ মাত্রে করমর্দন করলেন না বাংলাদেশের সহ–অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করলেন না।

Related articles

কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয়? অনুপ্রবেশ ইস্যুতে মোদি-শাহকে ধুয়ে দিলেন অভিষেক

বিজেপির ইস্তেহার প্রকাশ করতে বাংলায় এসে ফের অনুপ্রবেশ নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার,...

১৩-১৬ এপ্রিল বাড়বে গরম! সতর্ক থাকার বার্তা মৌসম ভবনের

উত্তর-পশ্চিমী বায়ু প্রবাহের জেরে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গরম ও আর্দ্র পরিস্থিতি দেখা দেওয়ার...

আবার অবমাননা! রানি রাসমনির নাম বিকৃতি শাহের, তোপ তৃণমূলের

শুধুমাত্র ভোটের কারণেই বাঙালি প্রেম জেগে ওঠে বিজেপির নেতাদের, তা আরও একবার প্রমাণ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

IPL: ওপেনিং জুটির ব্যর্থতা থেকে নিষ্ক্রিয় স্পিন বোলিং, কেকেআরের ব্যর্থতার বিশ্লেষণ

চার ম্যাচ পরেও জয়ের খাতা খুলতে ব্যর্থ কেকেআর(KKR)। ঘরের মাঠে তিন ম্যাচে জয়হীন। মরশুমের শুরুতেই ছন্দহীন শাহরুখ খানের...